IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যুসিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে জামায়াতের প্রার্থী শহিদুল ইসলামমহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণসিংড়ায় শোলাকুড়া মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি আনুসকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনেরনৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম -আনু এমপিফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পলিত
Home >> টপ নিউজ >> খেলা >> মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

ধূমকেতু প্রতিবেদক,মান্দা :‘খেলাধুলায় বাড়ে মনোবল, মাদক ছেড়ে মাঠে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসন আয়োজিত আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে বড়পই জাগরনী ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জোকাহাট ফুটবল একাদশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বড়পই জাগরনী ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল খেলে। তবে কাঙ্খিত গোলের দেখা পায় জোকাহাট ফুটবল একাদশ। দলের পক্ষে একমাত্র গোলটি করেন আরিফুল ইসলাম। শেষ পর্যন্ত তাঁর গোলেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে জোকাহাট ফুটবল একাদশ।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ টুর্ণামেন্টে উপজেলার আটটি ক্লাব অংশগ্রহণ করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। চ্যাম্পিয়ন জোকাহাট ফুটবল একাদশকে ট্রফির পাশাপাশি ৩০ হাজার টাকার চেক এবং রানার্সআপ বড়পই জাগরনী ক্লাবকে ট্রফিসহ ২০ হাজার টাকার চেক দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, বড়পই জাগরনী ক্লাবের ডিএম আব্দুল মালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031