IMG-LOGO

বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ডোনাল্ড ট্রাম্পেরবাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়েরাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎবাঘায় এক প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা নিয়ে৪০ জন পরীক্ষার্থীর ৩৯জনই দুঃচিন্তায়দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুননিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১তানোরে দলিল লেখকদের অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতমহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভামান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটকপ্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাই তানোর প্রাণীসম্পদ অধিদপ্তরনিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতবাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই: জেলা পরিষদের প্রশাসকএশিয়া জিরো এমিশন সম্মেলনে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধনহাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠু ভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
Home >> খেলা >> চেলসিকে হারিয়ে শীর্ষে লেস্টার

চেলসিকে হারিয়ে শীর্ষে লেস্টার

ধূমকেতু নিউজ ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে লেস্টার সিটি। চেলসিকে ২-০ গোলে হারিয়েছে ব্র্যান্ডন রজার্স শিষ্যরা। এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেছনে ফেলে প্রায় ৮ বছর পর পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে তারা।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে দ্য কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে লেস্টার। গোল করেন উইলফ্রেড এনডিডি ও ম্যাডিসন।

চেলসি পিছিয়ে পড়ে ম্যাচের শুরুতে। ছয় মিনিটের সময় বার্নসের পাস থেকে বল পেয়ে পোস্টের ২০ গজ দূর থেকে জাল খুঁজে নেন উইলফ্রেড এনডিডি। ৩৮ মিনিটের সময় পেনাল্টি পেয়েছিল ব্লুরা। কিন্তু ভিএআরে তা বাতিল হলে সমতায় ফেরার আর সুযোগ হয়নি।

ম্যাচের ৪১তম মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় লেস্টার। এবার ব্যবধান বাড়ান ম্যাডিসন। আলব্রাইটনের পাস থেকে বোকা বানান চেলসির রক্ষণকে।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের ফেরার চেষ্টা ছিল চেলসির। তবে ফক্সদের রক্ষণ দুর্গ ভাঙতে ব্যর্থ হলে আর ম্যাচে ফেরা হয়নি ব্লুদের।

বাকি সময়ের কোন দলই আর গোল করতে পারেনি। ফরে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্র্যান্ডন রজার্স শিষ্যরা। আর এই হারের পর চেলসি ম্যানেজার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের ওপর চাপ আরও বেড়ে গেল।

১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লেস্টার সিটি। দুই নম্বরে নেমে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৩৭। তারা খেলেছে ১৮ ম্যাচ। আর ১৯ ম্যাচ থেকে ২৯ পয়েন্ট নিয়ে চেলসি নেমে গেছে আট নম্বরে।

১৭ ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি তিন নম্বরে। ১৮ ম্যাচ খেলে চতুর্থ স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৪।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031