IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> খেলা >> টপ নিউজ >> হঠাৎ ঢাকার পথে লিটন

হঠাৎ ঢাকার পথে লিটন

ধূমকেতু নিউজ ডেস্ক : ইনজুরিগত কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনিশ্চিত লিটন দাস, তা আগেই জানা ছিল।

হাতের পুরনো ব্যথা বেড়ে যাওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় মাঠ ছাড়েন লিটন। এরপর আর মাঠে ফেরা হয়নি তার।

এরপরও চোট সেরে লিটন ফিরবেন বলে আশা ছিল নির্বাচকদের। কিন্তু সে আশায় গুঁড়ে বালি। অস্ট্রেলিয়া সিরিজে এ ওপেনারকে পাবেন না টি-টোয়েন্টির অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

কারণ আর ইনজুরিতে সীমাবদ্ধ নেই। তার সঙ্গে যুক্ত হয়েছে শ্বশুরের অসুস্থদা। ডেঙ্গি জ্বরে আক্রান্ত তার শ্বশুর। অসুস্থ শ্বশুরের পাশে থাকার জন্য দলের আগেই দেশে ফিরতে হচ্ছে লিটন দাসকে। ঢাকার উদ্দেশে রওনাও দিয়েছেন লিটন।

এরইমধ্যে হারারেতে বায়ো বাবল সুরক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে টিম হোটেল থেকে বেরিয়ে বিমান বন্দরে পৌঁছে গেছেন তিনি। আজ মঙ্গলবারই ঢাকা পৌঁছে যাবেন জাতীয় দলের এ নির্ভরযোগ্য ব্যাটসম্যান।

এ তথ্য গণমাধ্যমকে সোমবার রাতে নিশ্চিত করেছেন বর্তমানে হারারে অবস্থানরত জাতীয় দলের টিম লিডার আহমেদ সাজ্জাদুল আলম ববি।

ববি বলেছেন, ‘লিটনের শ্বশুরের প্ল্যাটিলেট কমে যাচ্ছে। বর্তমানে লিটনের স্ত্রী ছাড়া আর কেউ তার শ্বশুরের পাশে নেই। পরিবারের বাকি সদস্যরা গ্রামের বাড়ি দিনাজপুরে। লকডাউনের কারণে আসতেও পারছেন না। তাই বাধ্য হয়েই লিটন দাসকে ফিরে যেতে হচ্ছে। এমিরাটসের ফ্লাইটে সে অল্প সময় পরই তার বিমান ঢাকার উদ্দেশে উড়াল দেবে।’

এমন খবরে এটা নিশ্চিত যে, মুশফিকের মতোই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন দাস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news