IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিতমহাদেবপুরে ছাত্রদলের ফ্রিমেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতবাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি সাহাবুদ্দিন সাধারণ সম্পাদক টুটুলরাজশাহী মেডিক্যালে চিকিৎসা সেবা নিয়ে জনগনের  অভিযোগ, ইন্টার্নদের কর্মবিরতি, রুগীদের চরম দুর্ভোগবাগমারায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনওনিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা, চারজন পুলিশ হেফাজতেনিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থীকু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপোস্থিত ২৭ জন পরীক্ষার্থীগোমস্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৬৩ জনপোরশায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতকুষ্টিয়ায় ছোট ভাইয়ের বড় ভাই নিহততানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালনপুঠিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতজেলা পরিষদের প্রশাসকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> আফগানে পপি চাষ নিষিদ্ধ

আফগানে পপি চাষ নিষিদ্ধ

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় আফিম উৎপাদনকারী দেশ আফগানিস্তানে মাদক চাষে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে তালেবান।

রোববার দেশটির ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তালেবান মাদক চাষাবাদ নিষিদ্ধ করেছে বলে লন্ডন ভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার একটি আদেশ অনুসারে আফগানিস্তানে পপি চাষ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এ বিষয়ে কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেয়া হয়, যদি কেউ এই আদেশ লঙ্ঘন করে তাহলে তার ফসল অবিলম্বে ধ্বংস করা হবে এবং লঙ্ঘনকারীকে শরীয়া আইন অনুযায়ী শাস্তি দেয়া হবে।

আদেশে বলা হয়েছে, অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদন, ব্যবহার বা পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, আফগানিস্তানে ২০০০ সালে তালেবানের আগের মেয়াদের শাসনের শেষ দিকে পপি চাষ নিষিদ্ধ করা হয়েছিল। কারণ সেই সময়ও শাসনের স্বীকৃতি চেয়েছিল তালেবান। পরে ব্যাপক সমালোচনার মুখে নিজেদের অবস্থান পরিবর্তন করে তালেবান।

২০১৭ সালের দিকে আফগানিস্তানে ১৮০ কোটি মার্কিন ডলার মূল্যের আফিম উৎপাদন হতো বলে জাতিসংঘের এক পরিসংখ্যানে জানানো হয়। গত কয়েক মাসে দেশটিতে আফিমের উৎপাদন আরও বৃদ্ধি পেয়েছে বলে দেশটির কৃষক এবং তালেবানের সদস্যরা রয়টার্সকে জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031