IMG-LOGO

শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় সরকার নিয়ে অবস্থান জানালেন আমীর খসরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে কে পেল কত ভোটবাগমারায় ধানের শীষের আধিপত্যচেষ্টা ব্যর্থ, দাড়িপাল্লার জয়রাজশাহী হযরত মখদুম (রহঃ) মসজিদে মুসল্লিদেরসাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনুবগুড়া-৪ আসনে ৪৬৩৬১ ভোটের ব্যবধানে মোশারফ হোসেন এমপি নির্বাচিতজনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, পদে সংখ্যা ১০২নাচোলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারালেননওগাঁ-১ আসনে সাবেক সংসদ সদস্যসহ ৩জন প্রার্থী জামানত হারাচ্ছেন‘মনকে বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ’তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি‘আগেই বলেছিলাম সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে’ধামইরহাটে এনামুল হকের বাড়ীতে নেতাকর্মীদের ঢল চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাইলেন সাংবাদিকদের সহযোগিতাগাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইসরায়েলের নাবলুস শহরে অভিযানে ২ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের নাবলুস শহরে অভিযানে ২ ফিলিস্তিনি নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর আল জাজিরার।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, মোহাম্মদ আজিজি (২৫) বুকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। অপরদিকে আবদুল রাহমান জামাল সোলেইমান সোবাহ’র (২৮) মাথায় গুলি লেগেছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী মধ্যরাতের পরে নাবলুসের আল-ইয়াসমিনায় হামলা চালায়। সে সময় বিস্ফোরক ও বোমা দিয়ে হামলা চালানো হয় এবং একটি বাড়ি ঘিরে ফেলা হয়। একই সঙ্গে ক্রমাগত গুলি চালানো হলে দুই ফিলিস্তিনি নিহত হন।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর অভিযানে কমপক্ষে আরও ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নাসের এসতিতিয়া (৬০) নামের এক বাসিন্দা জানিয়েছেন, তিনি ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন। ইসরায়েলি বাহিনী একটি বাড়িতে ক্রমাগত গুলি চালিয়েছে।

তারা গুলি চালানোর সময় একজনের নাম ধরে ডাকছিল এবং তাকে আত্মসমর্পন করতে বলছিল।

এদিকে ফিলিস্তিনের শীর্ষ কর্মকর্তা হুসেইন আল শেইখ এক টুইট বার্তায় বলেন, প্রাচী নাবলুস নগরীতে দখলদার বাহিনীর আরও একটি অপরাধ সংঘটিত হয়েছে। সেখানে দুই ফিলিস্তিনি নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছে। তিনি বলেন, আমরা কঠোরভাবে এই অপরাধের নিন্দা জানাই। গত মার্চের শেষের দিকে কমপক্ষে ৫২ জন নিহত হয়েছে। এর মধ্যে অধিকাংশই পশ্চিম তীরে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31