IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ডা. টিপুচারঘাট-বাঘা মহাসড়ক অবরোধ করে মেরামত ও পানি ব্যবস্থারদাবিতে মানববন্ধন,দ্রুত কাজ শেষ করা না হলে কঠোর কর্মসুচির হুশিয়ারীবদলগাছীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদাফুলবাড়ীতে ঐতিহ্যের ঝলক: চড়ক পূজা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত‘বিএনপি এখন মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে’ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যুপ্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সৌজন্য সাক্ষাৎতানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্ন
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে শিশুসহ ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে শিশুসহ ৬ জন নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে বন্দুকধারীদের গুলিতে সোমবার ভোরে ছয় মাস বয়সী এক শিশু ও তার কিশোরী মাসহ ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

তুলারে কাউন্টি শেরিফ অফিসের শেরিফ মাইক বউড্রোক্স সাংবাদিকদের বলেন, এটি একটি পরিকল্পিত হামলা, যা গ্যাং ও মাদক সংশ্লিষ্ট সহিংসতার সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে। পুলিশ জানায়, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে দুজন ব্যক্তি বাড়িটিতে হামলা চালিয়ে গুলি চালান বলে ধারণা করছেন তারা।

একজন প্রতিবেশী পুলিশে খবর দেয়। সাত মিনিট পরে ঘটনাস্থলে পৌঁছে বাড়িটির ভিতরে ও বাইরে নিহতদের পড়ে থাকতে দেখে পুলিশ।

বউড্রোক্স বলেন, পুরো পরিস্থিতি মর্মান্তিক। আমরা একজন ১৭ বছর বয়সী মা ও (তার) ছয় মাস বয়সী শিশুর মরদেহও পেয়েছি। তাদের উভয়ের মাথায় গুলি করা হয়েছে।

ভবনের ভিতরে লুকিয়ে থাকায় হামলা থেকে বেঁচে যান দুইজন। এ ছাড়া এ ঘটনায় আহত কয়েকজনকে জরুরি চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর আহতদের মধ্যে একজন মারা যান।

শেরিফ বলেন, হামলাটি মাদক সংশ্লিষ্ট বলে মনে হচ্ছে। আমরা বিশ্বাস করি, এটি কোনো বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা নয়। পরিবারটিকে লক্ষ্যবস্তু করে এ হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, এই ঘটনার সঙ্গে গ্যাং ও মাদকদ্রব্যের তদন্তের যোগসূত্র রয়েছে। এক সপ্তাহ আগে এই বাসভবনে মাদক তল্লাশি অভিযান পরিচালনা করেছে পুলিশ।

সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলেসের মাঝামাঝিতে সান জোয়াকিন উপত্যকায় অবস্থিত প্রায় ৭০ হাজার বাসিন্দার শহর তুলারে। যুক্তরাষ্ট্রে ২০২১ সালে প্রায় ৪৯ হাজার মানুষ বন্দুকের গুলিতে নিহত হয়েছে, যার মধ্যে অর্ধেকেরও বেশি ছিল আত্মহত্যা।

দেশটিতে মানুষের চেয়ে বেশি অস্ত্র রয়েছে। প্রতি তিনজনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক অন্তত একটি অস্ত্রের মালিক। প্রায় দুইজনের মধ্যে একজন এমন বাড়িতে থাকেন, যেখানে অস্ত্র রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031