IMG-LOGO

রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়’হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী থেকে স্পেন যাত্রীদের সরিয়ে নিচ্ছেরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে মুখলেসুর রহমানকে ফুলের শুভেচ্ছা‘পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতেমোহাম্মদপুরে ৯ হত্যা মামলায় নানকসহ ২৮ জনের বিচার শুরুনির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে আমাদেরগ্রাহকদের টাকা নিয়ে উধাও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং !রাণীনগরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলনরাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণের উদ্বোধনগোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যুনিয়ামতপুরে টিভি দেখা নিয়ে ভাইয়ের সঙ্গে অভিমান করে বোনের আত্মহত্যাবাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে একজনের কারাদণ্ডআমাদের ছোটমনিরা ভবিষ্যতে জাতিরনেতৃত্ব দিবে: ভূমিমন্ত্রী মিনু
Home >> টপ নিউজ >> প্রবাস >> পদত্যাগের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

পদত্যাগের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : সবাইকে চমকে দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। 

বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন। খবর বিবিসির।

তিনি জানান, আগামী মাসের শুরুতেই পদত্যাগ করবেন তিনি, এমনকি অংশ নেবেন না পুনর্নির্বাচনে। 

২০২০ সালে দেশটির ৫৩তম জাতীয় নির্বাচনে ন্যাশনাল পার্টির প্রধান কলিন্সকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসেন জেসিন্ডা আরডার্ন। ২০১৭ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্বের সর্বকনিষ্ঠ নারী সরকারপ্রধান হওয়ারও মাইলফলক অর্জন করেছিলেন তিনি। 

এক বিবৃতিতে জেসিন্ডা বলেন, ‘আমার ভবিষ্যৎ বিবেচনা করার জন্য গ্রীষ্মের ছুটি বেছে নিয়েছিলাম। ভেবেছিলাম এই সময়ের মধ্যে আমার যা যা প্রয়োজন, তা খুঁজে পাব। কিন্তু দুর্ভাগ্যবশত পাইনি। এ মুহূর্তে আমি যদি দায়িত্ব পালন অব্যাহত রাখি, তা হলে তা দেশের জন্য ভালো হবে না।’

জেসিন্ডার দল লেবার পার্টি দুই বছর আগে দেশটির সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা বেড়েছে। এদিকে নিউজিল্যান্ডের নতুন নির্বাচনের তারিখও জানিয়েছেন জেসিন্ডা। তিনি বলেছেন, ২০২৩ সালের ১৪ অক্টোবর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930