IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফরিদা পারভীনের স্মরণে বিশেষ অনুষ্ঠানসৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের হামলানিরাপদ খাদ্য প্রবিধানমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে খাদ্য প্রতিমন্ত্রীকে ডিও লেটার প্রদানরাজশাহীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন‘আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা যাবে’‘শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে’রাজধানীতে ১০ টুকরো নারীর মরদেহ উদ্ধারহামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যুসিরাজগঞ্জ জেলায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধনফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনাসিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, সিএনজি মালিক সমিতির সাধারণ সভামান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভামান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানবাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
Home >> টপ নিউজ >> প্রবাস >> লুহানস্কে বড় ধরনের হামলা রাশিয়ার

লুহানস্কে বড় ধরনের হামলা রাশিয়ার

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চল দোনবাসে গত দুই সপ্তাহ ধরে সেনা ও যুদ্ধাস্ত্র জড়ো করছিল রাশিয়া। ইউক্রেনের সামরিক কর্মকর্তারা সতর্কতা দিচ্ছিলেন— পূর্বাঞ্চলের লুহানস্কে যে কোনো সময় আক্রমণ চালানো শুরু করতে পারে রুশ বাহিনী।

বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক যুদ্ধবিষয়ক পর্যবেক্ষণ সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) এ তথ্য নিশ্চিত করেছে। খবর দ্য গার্ডিয়ানের।

সংস্থাটি জানিয়েছে, রুশ সেনারা লুহানস্কে তাদের পরিকল্পিত বড় ধরনে হামলা চালানো শুরু করেছে।

সংস্থাটি আরও বলেছে, ‘এ দিকটায় রুশ সেনাবাহিনীর তিনটি বড় ডিভিশনে যেভাবে কাজ করছে, সেটি ইঙ্গিত দিচ্ছে— হামলা ইতোমধ্যে শুরু হয়ে গেছে।’

আইএসডব্লিউর তথ্যমতে, রুশ সেনাদের আটকানোর মতো জনবল ও ক্ষমতা এখন ইউক্রেনীয় সেনাদের নেই। তবু রুশ সেনারা বড় হামলা চালিয়ে এগিয়ে আসছে।

মার্কিন এ সংস্থাটি আরও জানিয়েছে, লুহানস্কের পূর্ব দিকের স্বাতোভে-ক্রেমিন্নার দিকে রাশিয়ার হামলা ‘লক্ষণীয়ভাবে গত সপ্তাহের শেষ দিক থেকে বেড়েছে।

রাশিয়ার সেনাবাহিনীর সূত্রের বরাতে যুদ্ধবিষয়ক সংস্থাটি দাবি করেছে, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের সেনাবাহিনীর অবকাঠামোর ওপর হামলা চালাচ্ছে এবং খারকিভ-লুহানস্ক সীমান্তের দিকে বড় সাফল্য পাচ্ছে, বিশেষ করে কুপিয়ান্সকের স্বাতোভে ও ক্রেমিন্নার পূর্ব দিকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031