IMG-LOGO

বুধবার, ১২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্তকলাগাছ কাটলেন প্রতিপক্ষরাবাঘায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেলদুর্গাপুরে হাটের জায়গা বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে লাখ টাকা আদায়ের অভিযোগনিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ,তথ্য চাওয়ায় উত্তেজিত প্রধান শিক্ষক২৮ শিক্ষক-কর্মচারী, ১৫ পরীক্ষার্থীর পাস করেনি কেউমান্দার ৫ মাদ্রাসায় শতভাগ ফেলফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ডনিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতশূন্য থেকে শিখরে: এক অদম্য তরুণের ঘুরে দাঁড়ানোর গল্পমান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগআত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতমপাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ: স্থাপত্য ও পর্যটনের অনন্য আকর্ষণচাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনসিটি কর্পোরেশন সমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণউপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিতবৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন বাউয়েটেরসৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভয়েস মেসেজে বাবা-মাকে শেষ আকুতি দুই ভাইয়ের দোয়া করবেন, আর দেখা হবে না
Home >> টপ নিউজ >> প্রবাস >> রুশ ক্ষেপণাস্ত্র হামলায় একটি ভবনে ২৫ জনের মৃত্যু

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় একটি ভবনে ২৫ জনের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভসহ মধ্য ও দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন শহরে হামলা জোরদার করেছে রুশবাহিনী। উমানের একটি অ্যাপার্টমেন্টে ক্ষেপণাস্ত্র হামলায় চার শিশুসহ ২৫ জন নিহত হয়েছেন। হামলার পর রাশিয়ার বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে অধিকৃত অঞ্চল থেকে ইউক্রেনীয়দের বিতাড়িত ডিক্রি জারি করেছে রাশিয়া।

৫১ দিন পর আবারও ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা। ভোরের আলো ফোটার আগে রাজধানী কিয়েভ, মধ্যাঞ্চলীয় উমান এবং ডিনিপ্রো শহরে একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী।

ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, দেশটির মধ্যাঞ্চলীয় শহর উমানে একটি অ্যাপার্টমেন্টে ক্ষেপণাস্ত্রের আঘাতে শিশুসহ বহু মানুষ প্রাণ হারিয়েছেন। মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচুকেও বিস্ফোরণে প্রাণহানি হয়েছে।

হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এখনই রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা নেয়া জরুরী বলে জানিয়েছেন তিনি। টুইবার্তায় বলেছেন, তাদেরকে শুধু অস্ত্র দিয়ে থামানো যাবে না। স্যাঙ্কশন জোরদার করার আহ্বান জানান জেলেনস্কি।

রাশিয়ার ওপর পাল্টা চালাতে প্রস্তত ইউক্রেনের প্রশাসন। সামরিক বাহিনী ন্যাটোর দেয়া অত্যাধুনিক অস্ত্র দিয়ে রুশ বাহিনীর ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে।

অন্যদিকে মস্কো বলছে, তারা বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলা চালায় না। এছাড়া, প্রেসিডেন্ট পুতিন নতুন ডিক্রি জারি করেছেন। ডিক্রি অনুযায়ী ইউক্রেনের অধিকৃত অঞ্চলে কোনো নাগরিককে হুমকি মনে করলে তাকে বহিষ্কার করা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031