IMG-LOGO

মঙ্গলবার, ৯ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালনআত্মহত্যা নয়, ছিল পরিকল্পিত হত্যা: ৮ মাস পর সিআইডির তদন্তে রহস্য উদঘাটনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ২৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটকআর্থিক সহযোগিতা চান রায়গঞ্জের দরিদ্র শাহ আলীএকনেক সভায় ১০ প্রকল্প অনুমোদনচাঁপাইনবাবগঞ্জের রহনপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানাকুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩‘পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে’মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন অভিনেত্রী মিমিহাম ও হামের উপসর্গে দেশে আরও আট শিশুর মৃত্যুআগামী বছর যুক্ত হচ্ছে চার নতুন বই : শিক্ষামন্ত্রীরাজশাহীতে চাঞ্চল্যকর ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ২বাগমারার ভবানীগঞ্জ জিরো পয়েন্ট দখলমুক্ত করতে তিন দিনের আল্টিমেটাম প্রশাসনেরনিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় অনুষ্ঠিতসিংড়ায় ফুড সেফটি এন্ড ফিস ফার্ম অটোমেশন বিষয়ক প্রশিক্ষণ
Home >> টপ নিউজ >> খেলা >> বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল

বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬(বালক-বালিকা) এর বাঘা উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৪মে’২৬)বিকেলে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টানটান উত্তেজনার ফাইনালে বালক বিভাগে চ্যাম্পিয়ন মনিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে রানার্সআপ খোর্দ্দ বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন জয়গুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-১ গোলে রানার্সআপ সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা পরিচালনা করেন আবু হেনা মোস্তফা কামাল| সহকারি পরিচালক ছিলেন-সুজন মাহমুদ ও রকি আহমেদ| ধারাবিবরনীতে ছিলেন- জাতীয় ধারাভাষ্যকর প্রভাষক আব্দুল হানিফ মিঞা ও মাহফুজ আহমেদ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার ও আমান্ত্রিত অথিথিরা| এছাড়াও সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক ও সর্বোচ্চ গোলদাতাকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

ইউএনও শাম্মী আক্তার বলেন, “প্রাথমিক পর্যায় থেকে খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে| গোল্ডকাপ টুর্নামেন্ট থেকে উঠে আসা খেলোয়াড়রাই একদিন জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও বাঘাকে এগিয়ে নিতে হবে।”

উপস্থিত ছিলেন-বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন সাধারন সম্পাদক তফিকুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সালে আহমেদ সালাম,উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দীন আহমেদ শামীম সরকার।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান জানান, “উপজেলার ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই টুর্নামেন্টে অংশ নেয়। ইউনিয়ন পর্যায় থেকে বাছাই হয়ে বালক-বালিকা ২টি দল আজ ফাইনাল খেলেছে। চ্যাম্পিয়ন দুটি দল জেলা পর্যায়ে বাঘা উপজেলার প্রতিনিধিত্ব করবে।

ফাইনাল খেলাকে ঘিরে মাঠে হাজারো শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়| ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন মুস্তাকিন (বালক) ও ইন্নাতুন (বালিকা) বিভাগের দুই খুদে ফুটবলার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031