IMG-LOGO

রবিবার, ১২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু: এলাকায় শোকের ছায়ারাসিক প্রশাসকের সাথে ইলেকট্রিকমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎসিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান ভারতীয় নেশা জাতীয় এস্কাফ সিরাপ জব্দবাগমারায় অনলাইন জুয়ার ফাঁদে যুব সমাজ, পুলিশের জালে আটক ৫চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা ও মোটরসাইকেল জব্দ‘আবহাওয়া দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত’সুরা বাকারার বরকতময় দোয়া ৭টিজিআর চাল পেল রাজশাহীর ৫০ টি দৃষ্টি প্রতিবন্ধী পরিবারদেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরেরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮ভারী বর্ষণে মান্দার আশ্রয়ণ পল্লির ২শ পরিবার পানিবন্দিমেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার সবসময় থাকবে: ভূমিমন্ত্রী মিনুছাতকে জালালিয়া কামিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠনকুষ্টিয়ায় ট্রাকচাপায় এক নারী নিহত
Home >> টপ নিউজ >> শিক্ষা >> ১ ডিসেম্বর ২০২৬ প্রথম সমাবর্তন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির

১ ডিসেম্বর ২০২৬ প্রথম সমাবর্তন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আগামী ১ ডিসেম্বর ২০২৬ তারিখে প্রথম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। সমাবর্তন উপলক্ষ্যে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে আবেদন করা হয়েছে এবং অন্যান্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ১ম সমাবর্তন আয়োজন উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুন, ২০২৬) বেলা ১১ টায় রাজশাহী নগরীর চৌদ্দপাই-এ ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান সমাবর্তন আয়োজন প্রসঙ্গে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, সমাবর্তনে অংশগ্রহণের জন্য গ্রাজুয়েটদের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী ১৫ জুন থেকে শুরু হয়ে চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া লিঙ্কের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

প্রথম এই সমাবর্তনে অংশগ্রহণের জন্য বিশ^বিদ্যালয়ের স্নাতক প্রথম ব্যাচের শিক্ষার্থী থেকে শুরু করে ২৭তম ব্যাচ পর্যন্ত এবং প্রথম ব্যাচ থেকে ৩২তম ব্যাচ পর্যন্ত স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৫,০০০ টাকা। সম্ভাব্য ৫,০০০ গ্রাজুয়েট প্রথম এসমাবর্তনে অংশগ্রহণ করবে বলে আমরা আশা করছি। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব প্রাঙ্গনকেই সমাবর্তন অনুষ্ঠানের জন্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে।

১ ডিসেম্বর হতে যাওয়া বিশ^বিদ্যালয়ের কাক্সিক্ষত এ সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি। প্রধান বক্তা হিসেবে থাকবেন লেখক, কলামিস্ট ও গবেষক মহিউদ্দিন আহমদ। এছাড়া উপস্থিত থাকবেন দেশ-বিদেশের গণ্যমান্য শিক্ষাবিদ, উপাচার্য, উপ-উপাচার্য, রাজনীতিবিদ ও শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও অন্যান্য সুধীজনরা। সমাবর্তন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামা ওবায়েদ ইসলাম, এমপি।

এছাড়া বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হবে ক্যাম্পাস প্রাঙ্গন। সুরের মূর্ছনায় শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিতের মাতাবেন দেশ বরেণ্য সংগীত শিল্পীরা।

সমাবর্তন সংক্রান্ত অনলাইন রেজিস্ট্রেশন লিঙ্ক https://convocation.nbiuelibrary.com এ প্রবেশ করে শিক্ষার্থীরা আবেদন প্রক্রিয়া ও ফি জমাদানসংক্রান্ত বিস্তারিত জেনে নিয়ে তা পূরণ করতে পারবেন। এছাড়া অফিশিয়াল ওয়েবসাইট https://www.nbiu.edu.bd/ ও ফেসবুক পেজ https://www.facebook.com/nbiuedu এর মাধ্যমেও বিস্তারিত তথ্য জানা যাবে।
সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ‘প্রথম সমাবর্তন উদযাপন কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটির অধীনে একাধিক উপ-কমিটির মাধ্যমে সার্বিক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সংবাদ সম্মেলনে ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহামদ, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ইদ্রিস আলীসহ সমাবর্তন আয়োজনে গঠিত মিডিয়া ও প্রচার উপ-কমিটির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সংবাদ সম্মেলন শেষে উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমানের নেতৃত্বে ক্যাম্পাসে বৃক্ষ রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উচ্চশিক্ষা ও গবেষণাতে মানসম্মত শিক্ষা প্রদান করে দেশে ও বিদেশে সুনাম অর্জন করেছে। এই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা বর্তমানে দেশ ও বিদেশের বিভিন্ন সরকারি, বেসরকারি, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে সাফল্য ও কর্মদক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930