IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাজেলা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ৫০টি ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দনাচোল উপজেলায় সনসবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণপুঠিয়ায় সড়ক দুর্ঘটনা মটর সাইকেল আরোহী নিহতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধনবাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণপোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টবাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বাক বিতণ্ডাবাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬৫ ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬৫ ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দ

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পুলিশের একটি ঢৌকন দল মাদকবিরোধী অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেটকারসহ চারজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকালে ভোলাহাট উপজেলার কলেজ মোড়ের পাশে ভোলাহাট-রহনপুর সড়কে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার কলেজ মোড় সন্ন্যাসী তলা গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ শুভ (২৮), শিবগঞ্জ উপজেলার নামো টিকরী গ্রামের মৃত মানারুল ইসলামের ছেলে মোঃ মোস্তাকিম (২৮), টিকরী বাজার গ্রামের সোদরুল ইসলামের ছেলে মোঃ ছারোয়ার জাহান (২৯) ও নামো টিকরী গ্রামের মোঃ ইসলামের ছেলে মোঃ ইব্রাহিম খলিল (১৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আব্দুল বারিক-এর দূরদর্শী নেতৃত্বে থানাধীন একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই মোঃ কামাল হোসেন, এসআই মোঃ বশির আহম্মেদ, এসআই মোঃ শাহীন আলম ও সঙ্গীয় ফোর্স।

অভিযান চলাকালীন সময় কলেজ মোড়ের পাশে একটি সন্দেহভাজন প্রাইভেটকার (যার রেজিষ্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ক-০৩-৭৮৯৪) তল্লাশি করা হয়।

তল্লাশিকালে গাড়ি থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে গাড়িতে থাকা চার আরোহীকে আটক করে গাড়িটি জব্দ করা হয়।

আটককৃত আসামিদের মাদকদ্রব্যসহ ভোলাহাট থানায় নিয়ে আসা হয়েছে। এলাকায় মাদক ও অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930