IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> টপ নিউজ >> প্রবাস >> মালয়েশিয়ায় বিমানবন্দরে করোনাক্রান্ত দুই বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় বিমানবন্দরে করোনাক্রান্ত দুই বাংলাদেশি আটক

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে ফেরার প্রাক্কালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করোনা আক্রান্ত দুই বাংলাদেশি যাত্রীকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, রোববার (১৭ জানুয়ারী) বাংলাদেশি দুজন যাত্রী মালিন্দো এয়ারের শেষ ফ্লাইটে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কুয়ালালামপুরের বিমান বন্দরে এসে পৌঁছান। রাত ৯টার দিকে ফ্লাইটে ওঠার আগ মুহূর্তে করোনা টেস্ট সার্টিফিকেট পরীক্ষা করার সময় একজন অফিসার তাদের দুজনের কাছে করোনার পজেটিভ সনদ দেখতে পান। সেখানে একটি বেসরকারী ক্লিনিকের প্যাডে কোভিড পরীক্ষার করোনা পজেটিভ থাকা সত্ত্বেও তারা কাউকে কিছু না বলে ফ্লাইটে ওঠার চেষ্টা করে।

এ সময় যাত্রীদের সংস্পর্শে আসায় একজন পুলিশ অফিসার ও একজন সিকিউরিটি গার্ড করোনার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট কর্তৃপক্ষ। আটক দুই বাংলাদেশিকে চিকিৎসার জন্য মালয়েশিয়ার সুঙ্গাইবুলু হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, আধুনিক প্রযুক্তি ও কঠোর নিয়মকানুনের মধ্যে দুই বাংলাদেশীর করোনা পজেটিভ গোপণ করে ভ্রমণের ঘটনা মালয়েশিয়ার ইমিগ্রেশন পেজসহ গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে হাস্যরসের। বিব্রত হচ্ছেন সাধারণ প্রবাসী বাংলাদেশীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news