IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে অসহায় নারীর দুই বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধেপুঠিয়ায় মিথ্যা চাঁদাবাজির অভিযোগে বিএনপির নেতার সংবাদ সম্মেলনসিংড়ায় ফসল বাঁচাতে কৃষকের আপ্রাণ লড়াইমান্দায় মসজিদ কমিটি গঠন নিয়ে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কাসিংড়ায় ফসল বাঁচাতে কৃষকের আপ্রাণ লড়াই:কৃষকদের পাশে থাকার আশ্বাস সংসদ সদস্যেরপোরশায় ট্যাপন্টোডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটকবদলগাছীতে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেসরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩কাঁদলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিযোগ ফারুকীর বিরুদ্ধেইরানে হামলাকে ভুল ছিল মনে করেন ৬১ শতাংশ আমেরিকানসিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশসিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানমহাদেবপুরে সিসি ঢালায় রাস্তানির্মাণে অনিয়মের অভিযোগমহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগমহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> বাইডেনের শপথ অনুষ্ঠানে নিরাপত্তারক্ষীদের নিয়েই শঙ্কা!

বাইডেনের শপথ অনুষ্ঠানে নিরাপত্তারক্ষীদের নিয়েই শঙ্কা!

ধূমকেতু নিউজ ডেস্ক : জো বাইডেনের শপথ ও অভিষেক অনুষ্ঠানে ভেতর থেকে হামলা করে বসতে পারে নিরাপত্তায় নিয়োজিত ন্যাশনাল গার্ড সেনা ও পুলিশ সদস্যরা। এমন আশঙ্কা করছেন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের কর্মকর্তারা।

স্থানীয় সময় ২০ জানুয়ারি বুধবার দুপুরে বাইডেনের শপথ ও অভিষেক। তার বিজয় সত্যায়নে ক্যাপিটল হিলে বিদায়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র-সমর্থকদের তাণ্ডবের পর অভিষেক অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় ওয়াশিংটন ডিসি।

আল জাজিরা জানিয়েছে, প্রতিরক্ষা ও পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের আশঙ্কা- নিরাপত্তায় নিয়োজিত ন্যাশনাল গার্ডের ২৫ হাজার ও পুলিশ সদস্যদের মধ্যে থাকা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী কেউ ভেতর থেকে হামলা করে বসতে পারে।

এমন আশঙ্কার ভিত্তি হচ্ছে ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলার সময় দেখা গেছে ন্যাশনাল গার্ডের সদস্যরা হামলাকারীদের স্বাগত জানাচ্ছেন।

ওই হামলায় জড়িত থাকার অভিযোগে ক্যাপিটল পুলিশের অর্ধডজন সদস্যকে বরখাস্ত করা হয়েছে। আরও একডজনের মতো তদন্তাধীন আছেন।

ভেতর থেকে হামলার আশঙ্কার মধ্যেই নিউ জার্সিতে গ্রেফতার করা হয়েছে আর্মির রিজার্ভ সেনা ৩০ বছর বয়সি টিমোথি হেইল-কুসানেলিকে। তিনি উগ্র ট্রাম্প-সমর্থক দাঙ্গাকারীদের ‘অগ্রসর’ হওয়ার ইঙ্গিত দিয়েছেন বলে অভিযোগ।

টিমোথির বিরুদ্ধে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী মানসিকতার অভিযোগ আনা হয়েছে। তার হাতে রয়েছে সিক্রেট সার্ভিসের নিরাপত্তা ছাড়পত্র। এ কারণে ন্যাশনাল গার্ড ও পুলিশে থাকা একই মনোভাবাপন্নদের নিয়ে উদ্বেগ বাড়ছে।

মার্কিন সেনা ও পুলিশের মধ্যে উগ্র শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের পদচারণার প্রমাণ বিভিন্ন সময় দেখা গেছে কৃষ্ণাঙ্গদের দমন-পীড়নের ঘটনায়।

অভিষেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসাবে রোববার এফবিআই ওয়াশিংটনের নিরাপত্তায় আসা ২৫ হাজার ন্যাশনাল গার্ডের সদস্যদের মধ্যে তল্লাশি চালায়।

আর্মি সচিব রায়ান ম্যাকার্থি বলেন, ‘কর্মকর্তারা সম্ভাব্য হুমকির আশঙ্কা করছেন। ফলে সেনা কমান্ডারদের অভ্যন্তরীণ সব প্রতিরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিষেকে কিভাবে নিরাপত্তা দেওয়া হবে- বিষয়টি নিয়ে প্রস্তুতিমূলক মহড়া সম্পর্কে অন্য সামরিক নেতাদের সঙ্গেও আলোচনা করা হয়েছে। সম্ভাব্য অভ্যন্তরীণ হামলা মোকাবিলায় ন্যাশনাল গার্ডের সদস্যদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930