IMG-LOGO

রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘কৌশলগত ধৈর্যের সময় শেষ, এখন কঠোর পদক্ষেপ’উপজেলা ও পৌর নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী নাম ঘোষণাগোদাগাড়ীতে বিএমডিএ’র উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন যোগদানকৃত চেয়ারম্যান হাসান জাফির তুহিনতানোরে সাংবাদিক টিপু সুলতানের মায়ের স্মরণে দোয়া ও স্মরণ সভা‘আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়’হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী থেকে স্পেন যাত্রীদের সরিয়ে নিচ্ছেরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে মুখলেসুর রহমানকে ফুলের শুভেচ্ছা‘পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতেমোহাম্মদপুরে ৯ হত্যা মামলায় নানকসহ ২৮ জনের বিচার শুরুনির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে আমাদেরগ্রাহকদের টাকা নিয়ে উধাও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং !রাণীনগরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলনরাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> মহারাষ্ট্রে আংশিক লকডাউন

মহারাষ্ট্রে আংশিক লকডাউন

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা সংক্রমণরোধে আংশিক লকডাউন ঘোষণা করেছে ভারতের মহারাষ্ট্র সরকার। পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহের শেষে, অর্থাৎ শুক্রবার সন্ধ্যা ৮টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে। এছাড়া দিনের বেলা ৫ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। খবর আনন্দবাজার পত্রিকার।

রবিবার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত সম্পূর্ণ লকডাউনের চিন্তা-ভাবনা নেই। তারপরও লকডাউনের আশঙ্কায় দূর অঞ্চলে বাড়ি এমন শ্রমিকরা মুম্বাই ও মহারাষ্ট্রের বেশ কয়েকটি শহর থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন।

পুণের পাশাপাশি মুম্বাই শহরেও জারি করা হয়েছে রাত্রীকালীন কারফিউ। রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত এই কারফিউ কার্যকর থাকবে। পুণের মতো মুম্বাইয়েও হোম ডেলিভারি, খাবার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বাড়িতে পৌঁছে দেওয়ার অনুমতি দেয়া হয়েছে। রেস্টুরেন্টগুলোতে শুধু খাবার বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে। এছাড়া গণপরিবহণ চলবে ৫০ শতাংশ মানুষ নিয়ে। বন্ধ থাকবে শপিং মল, সিনেমা হল।

পুরো মহারাষ্ট্রে লকডাউন ঘোষণা করা না হলেও রাজ্যের বিভিন্ন জায়গায় দিনে ৫ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালাতে হবে। বেসরকারি যানবাহন ৫০ শতাংশের বেশি যাত্রী নিতে পারবে না বলে জানিয়েছেন মন্ত্রী নবাব মালিক। রবিবার মন্ত্রিসভার সঙ্গে আলোচনায় বসেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সেখানেই এসব সিদ্ধান্ত নেয়া হয়।

শনিবার মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজারে পৌঁছায়। শুধু মুম্বাই শহরে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে গেছে। একই চিত্র পুণেতেও। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে গত কয়েক দিন ধরেই সংক্রমণ ক্রমশ বাড়ছে। রবিবার দৈনিক সংক্রমণ ৯৩ হাজার ছাড়িয়ে গেছে। সাত মাস পর এই প্রথম দৈনিক সংক্রমণ আবার ৯০ ছাড়াল দেশটিতে। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ২৪ লক্ষ ৮৫ হাজার ৫০৯ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930