IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> ঘরোয়া উপায়ে নখের সৌন্দর্য

ঘরোয়া উপায়ে নখের সৌন্দর্য

ধূমকেতু নিউজ ডেস্ক : আমরা অনেকেই নখের সৌন্দর্য্য নিয়ে তেমন একটা উদাসীন নই। কেমন একটা গাঁছাড়া ভাব আছে এই ব্যাপারটিতে। তবে হাতের সৌন্দর্য আমাদের ব্যক্তিত্বের সঙ্গেও অনেকটাই জড়িত থাকে। যা অনেকটাই নির্ভর করে নখের উপর। সুন্দর পোশাক ও সুন্দর মেক আপ করার পরেও হাতের নখ যদি সুন্দর না থাকে তাহলে পুরো সাজটাই রংহীন হয়ে যায়। আর তখন দেখতে বাজে লাগে। তাই ঘরোয়া উপায়ে আপনি চাইলে নখের সৌন্দর্য বৃদ্ধিতে নিতে পারেন যত্ন। আসুন জেনে নেই সেই সম্পর্কে-

টুথপেস্ট

আপনি জানলে অবাক হবেন, দাঁত ব্রাশ করার মতোই ব্রাশ করতে হবে আপনার নখ। টুথপেস্ট নখের সৌন্দর্য বৃদ্ধিতে বেশ উপকারী। টুথপেস্ট লাগিয়ে ভালো করে ঘষুণ নখের উপরে। এই প্রক্রিয়া বেশ কিছুদিন চালিয়ে গেলে ঝকঝকে নখ পাবেন।

লেবুর রস

লেবুর রস ত্বক ও চুলের পাশাপাশি নখের সৌন্দর্য বাড়াতে বেশ উপকারী। কারণ লেবুতে আছে ভিটামিন সি, নখকে শক্তিশালী ও লম্বা করতে সহায়তা করে। তাই তুলার সাহায্যে নখে লাগান লেবুর রস। এতে করে আগের চেয়ে বেশ শক্ত হবে নখ। এর সাথে আরো ফল পাওয়া যাবে বেসন মেশালে।

নারকেল তেল

নারকেল তেল বেশ উপকারী নখের যত্নে। এটি ত্বক ও চুলের পাশাপাশি নখ বাড়াতেও সহায়তা করে। এই তেল দিয়ে নখ মালিশ করুন। কয়েক মিনিটেই পেয়ে যাবেন মসৃণ ও শুভ্র নখ। একটি পাত্রে নারকেল তেলের মধ্যে মধু মিশিয়ে নিন। তারপর ১৫ থেকে ২০ মিনিট এ মিশ্রণটিতে নখ ডুবিয়ে রাখুন। উপকার পাবেন খুব ভালো।

মইশ্চারাইজার

শীত হোক বা গ্রীষ্ম সবসময় হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর ধপধপে সাদা নখ পেতে রোজ নিয়ম করে লাগাতে হবে মইশ্চারাইজার। অন্য কিছু করতে না পারলেও সব মৌসুমে দিনে একবার নখে মইশ্চারাইজার ব্যবহার করুন।

বেস কোট

নেল পলিশ লাগানোর আগে লাগানো দরকার বেস কোট। যারা নখের সাদা ভাব ধরে রাখতে চান। কারণ এতে করে ভালো থাকে নখ।

ভেষজ প্রক্রিয়া

চা গরম পানিতে ভিজিয়ে নখে ৩০ মিনিট থেকে এক ঘণ্টা লাগিয়ে রাখুন ক্যামোমাইল ও পেপারমিন্ট। এরপর মুছে কয়েক ফোঁটা অলিভ অয়েলের সঙ্গে দুই চা চামচ আটা ভালোভাবে মিশিয়ে নখের উপর ঘণ্টাখানেক রেখে দিন। এতে দেখবেন নখ আগের থেকে বেশ উজ্জ্বল আর ঝকঝক করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news