IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> টপ নিউজ >> রাজনীতি >> জালিয়াতির অভিযোগে শাকিলার বিরুদ্ধে মামলা

জালিয়াতির অভিযোগে শাকিলার বিরুদ্ধে মামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর স্বাক্ষর জালিয়াতি করে পদ-বাণিজ্য, প্রতারণা ও তদবিরসহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে শাকিলা পারভীনসহ কয়েকজনের বিরুদ্ধে।

এরই জেরে প্রতারক আজ্ঞাত শাকিলা পারভীনকে এক নম্বর আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনের ২২/২৩/২৬(১)/৩৫ ধারায় মামলা করা হয়েছে। গত ২৪ জুলাই শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হলে ডিউটি অফিসার মামলাটি গ্রহণ করেন। মামলা নম্বর- ২২।

মামলার অন্য আসামিরা হলেন- মীর হোসেন পাটোয়ারী, জহিরুল আলম পিন্টু, মোঃ আসাদুজ্জামান, মোঃ আব্দুস শহীদ এবং তোফায়েল আহমেদ মিন্টু।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির পদ পদবীর চিঠি বিতরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানায় বলে অভিযোগ ওঠে। বিষয়টি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের নজরে আনা হয়। পরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পক্ষে সংগঠনের উপ আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জিশান মাহমুদ শাহবাগ থানায় এজাহারটি দায়ের করেন। এসময়, শাহবাগ থানার ডিউটি অফিসার মামলাটি গ্রহণ করেন। মামলা নম্বর – ২২, তারিখ ২৪/০৭/২০২১।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগের উপ আইন সম্পাদক এড. জিশান মাহমুদ জানান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্যাড বানিয়ে জালিয়াতি করে আসামিরা সংগঠনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করেছে। স্বাক্ষগুলো ডিজিটাল মাধ্যমে স্ক্যানিং করে বড় অপরাধ করেছেন তারা।

সেইসঙ্গে আসামিরা অনৈতিক আর্থিক সুবিধা ও প্রতারণা এবং হীনস্বার্থ চরিতার্থ করতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news