IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদ
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> মাত্র ৩ উপকরণে ভাপা পিঠা

মাত্র ৩ উপকরণে ভাপা পিঠা

ধূমকেতু নিউজ ডেস্ক : শীত দোরগোড়ায় কড়া নাড়ছে। রাজধানীতে শীত শীত অনুভূতি তেমন টের পাওয়া না গেলেও দেশের বিভিন্ন এলাকায় এরই মধ্যে ঠান্ডা পড়ছে। আর শীত মানেই পিঠা-পুলি খাওয়ার ধুম পড়া।

শীতের পিঠার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ভাপা পিঠা। স্বাদে অনন্য ও জনপ্রিয় এক পিঠা এটি। সাধারণত পিঠার দোকান থেকেই বেশিরভাগ মানুষ ভাপা পিঠা কিনে খান।

তবে চাইলে ঘরেও খুব সহজে মাত্র ৩ উপকরণ দিয়ে তৈরি করতে পারেন মজাদার ভাপা পিঠা। চলুন তবে জেনে নেওয়া যাক চটজলদি কীভাবে তৈরি করবেন এই পিঠা-

উপকরণ

১. চালের গুঁড়া এক কাপ
২. খেজুরের গুড় পরিমাণমতো ও
৩. নারকেল পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে একটি পাত্রে চালের গুঁড়া নিন। এর সঙ্গে সামান্য লবণ মেশাতে ভুল করবেন না। চাইলে স্বাদ বাড়াতে সামান্য তিলও মেশাতে পারেন।

এবার চালের গুঁড়ায় সামান্য পানি ছিটিয়ে ঝুরঝুরা করে মাখিয়ে নিন। এবার চুলায় পিঠা বানানোর পাত্রটি গরম করে নিন।

তারপর ভাপা পিঠার ছাঁচে প্রথমে চালের গুঁড়া নিয়ে তার উপরে দিয়ে দিন খেজুরের গুড়। তার উপরে চাইলে ২-৩টি কিসমিস ও নারকেল কোরা দিন।

তারপর চালের গুঁড়া দিয়ে গুড় ঢেকে উপরে সামান্য নারকেল ছড়িয়ে দিন। এবার একটি পাতলা ভেজা কাপড়ে পিঠার ছাঁচ মুড়িয়ে ভাপে বসিয়ে দিন।

কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে কাপড় ধরে তুলে নিন পিঠা। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার ভাপা পিঠা। একে একে সবগুলো তৈরি করে পরিবেশন করুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031