ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে পূবালী ব্যাংকের ৫০০তম শাখার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২২ মার্চ) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্যাংক ব্যবস্থাপক মানবেন্দ্র কুমার মজুমদার।
প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের রাজশাহী অঞ্চলের উপ মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে এলাকার সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস ও রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান।
বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট চাল ব্যবসায়ি আনোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, শাজাহান আলী জাহান, ফিন্টু মিয়া, খাদেমুল ইসলাম, শিপলু সরকার, ভবন মালিক রুনু মিয়া প্রমুখ।


