IMG-LOGO

সোমবার, ২৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাজেলা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ৫০টি ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দনাচোল উপজেলায় সনসবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণপুঠিয়ায় সড়ক দুর্ঘটনা মটর সাইকেল আরোহী নিহতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধনবাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণপোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টবাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বাক বিতণ্ডাবাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভ
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> লালপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ১৮ লাখ টাকা লুট

লালপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ১৮ লাখ টাকা লুট

ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুকুলে করোনাকালীন সময়ে সরকারের বরাদ্দকৃত ১৮ লাখ ২৭ হাজার ৬৮০ টাকার অনিয়ম ও লুটপাটের অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এছাড়া সরকারের আদেশ অমান্য করে করোনা টেস্টের জন্য টাকা আদায় করাসহ নানা খাতের অর্থ হরিলুট করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্মরত কর্মচারিরা।

জানা যায়, ২০২১-২১ অর্থ বছরের বাজেটে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ভাইরাসের পাদুর্ভাব মোকাবেলার জন্য বিভিন্ন খাতে ব্যায়ের জন্য ১৮ লাখ২৭ হাজার ৬শ৮০ টাকা বরাদ্দ প্রদান করা হয়। কিন্তু হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় সে অর্থ সঠিক খাতে সঠিক পরিমানে অর্থ ব্যায় করা হয় নি। প্রাপ্ত তথ্য মতে হাসপাতালের আপ্যায়ন ব্যায়ে বরাদ্দ ছিল ১১ লাখ ২৩ হাজার ২০০ টাকা যা করোনাকালীন সময়ে হাসপাতালে কর্মরত কর্মচারীদের মাঝে খরচের কথা ছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ নার্স, চেীকিদার, অফিস, ইপিআই, ল্যাব, ম্যানেজম্যেন্টসহ কয়েকটি খাতে খাবার বিল করেছে ২ লাখ ৬ হাজার ৬০০ টাকা এবং ওডিআইটি খাতে ১০ হাজার টাকা। এছাড়া পরিবহন ব্যয় ১ লাখ ২৯ হাজার ৪০ টাকা, ভ্রমণ ব্যয় ১লাখ ৮০০ টাকা, স্বাস্থ্য বিধান বরাদ্দ সামগ্রী বাবদ ৪০ হাজার ৩৬০ টাকা, সন্মানী ব্যায় ২৫ হাজার ২০০ টাকা, প্রশিক্ষণ বাবদ ৮৮ হাজার ৯৬০ টাকা,স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ বাবদ ৪০ হাজার ৮০ টাকা বরাদ্দ থাকলেও উক্ত খাতগুলোতে সমপরিমান অর্থ ব্যায়ের প্রমান মেলেনি।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পিউটার অপারেটর সুবির কুমার দাস জানান, করোনার প্রথম থেকেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি, এরই মধ্যে করোনায় আক্রান্তও হয়েছি, অথচ করোনাকালীন বরাদ্দ থেকে মাত্র ২ হাজার টাকা তাকে দেওয়া হয়েছে। যা খাবার বিলে অন্তর্ভুক্ত রয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা রোগীদের টিকেট ক্লার্ক এনামুল হক জানান, করোনা টেস্টের জন্য সেবা গ্রহিতাদের কাছ থেকে অর্থ আদায় সরকারীভাবে নিষেধ থাকলেও তা অমান্য করে টাকা নেওয়া হয়েছে। এখাতে প্রায় আদায় হয়েছে ২ লক্ষাধীক টাকা যা ব্যায়ের কোন হদিস পাওয়া যায়নি।

স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাবুলেন্সে চালক প্রদীপ কুমার সরকার জানান, করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে অনেক রোগী বহন করে বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছি অথচ করোনাকালীন বরাদ্দ থেকে একটি টাকাও পাইনি।

করোনাকালীন সময়ে হাসপাতালে ডিউটি করা চৌকিদার হুমায়ুন বিশ্বাস সহ একাধিক চৌকিদার জানান, আপদকালীন সময়ে জীবনের ঝুকি নিয়ে সেখানে ডিউটি করেছি আর হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের মোট ১৮ হাজার টাকা দিয়েছে যা আমরা ১০ জনে মাত্র ১ হাজার ৮০০ টাকা করে ভাগ করে নিয়েছি। কিন্তু চৌকিদারদের নামে বিল করেছে ৪০ হাজার টাকা যা খাবার বিলে অন্তর্ভুক্ত রয়েছে।

সর্বসাকুল্যে প্রায় ২লাখ ৫০ হাজার টাকা ব্যয়ের তথ্য পাওয়া গেছে। বাকি টাকার কোন ভাওসার দেখাতে পারেনি লালপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহাবুদ্দিন আহমেদ।

এসব বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহাবুদ্দিন আহমেদ জানান, এসব বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই(টেকনিশিয়ান) ফখরুজ্জামান সরকার বুলবুল দায়িত্বে ছিলেন, তিনিই সব জানেন। আপনার স্বাক্ষর বা সম্মতি ছাড়া কেউ অর্থ উত্তলোন বা ব্যায় করতে পারেন না তবে কিভাবে অন্যের উপর দায় চাপাচ্ছেন এমন প্রশ্নের সঠিক জবাব দিতে পারেননি তিনি।

এ বিষয়ে নাটোরের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান জানান, বিষয়টি নিয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহাবুদ্দিন আহমেদ এর সাথে কথা বলে পরে জানাবো, অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, করোনা টেষ্টের শুরু থেকে জুলাই ২০২১ ইং পর্যন্ত সরকারী ভাবে টাকা নেওয়া নিষেধ ছিলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930