IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার সিনিয়র জেনারেল ওলেগ সোকভ নিহত

ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার সিনিয়র জেনারেল ওলেগ সোকভ নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর একজন সিনিয়র জেনারেল নিহত হয়েছেন। নিহত ওই রুশ জেনারেলের নাম লেফটেন্যান্ট জেনারেল ওলেগ সোকভ।

মঙ্গলবার ভোর ৪টার দিকে দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের বন্দরনগরী বারদিয়ানস্কে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন তিনি। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় একজন সিনিয়র রুশ জেনারেল নিহত হয়েছেন বলে বেশ কয়েকটি রুশ সূত্র জানিয়েছে। ইউক্রেনের অধিকৃত দক্ষিণ উপকূলের কাছে বারদিয়ানস্ক শহরের একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হামলায় জেনারেল ওলেগ সোকভ নিহত হয়েছেন।

বারদিয়ানস্কের ওই হোটেলটি ইউক্রেনে চলমান যুদ্ধে অংশ নেওয়া রুশ সামরিক কমান্ডারদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে রুশ এই জেনারেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। তবে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে রাশিয়ান যুদ্ধ চ্যানেলগুলো এই খবরটি ব্যাপকভাবে প্রচার করছে।

টিভি উপস্থাপক ওলগা স্কাবেয়েভা বলেন, ‘একেবারে সমস্ত মিডিয়া’ ক্ষেপণাস্ত্র হামলায় জেনারেল ওলেগ সোকভের নিহত হওয়ার খবরটি রিপোর্ট করছে।

লেফটেন্যান্ট জেনারেল সোকভ ছিলেন রাশিয়ার দক্ষিণ সামরিক জেলার ডেপুটি কমান্ডার। রাশিয়ার রাষ্ট্র-চালিত রশিয়া-১ চ্যানেলে টক শো উপস্থাপনা করেন স্কাবেয়েভা। তিনি বলেন, যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ওলেগ সোকভ।

বিবিসি বলছে, গত মঙ্গলবার টিভি উপস্থাপক ওলগা স্কাবেয়েভার জনপ্রিয় ৬০ মিনিট শোতে উপস্থিত ছিলেন রুশ এমপি ও অবসরপ্রাপ্ত জেনারেল আন্দ্রেই গুরুলিভ। তিনি বলেন, চলমান যুদ্ধে মারাত্মকভাবে আহত হওয়া সত্ত্বেও জেনারেল ওলেগ সোকভ সম্প্রতি ইউক্রেনে ফিরে গিয়েছিলেন।

তিনি গত বছরের সেপ্টেম্বরে অধিকৃত পূর্ব ইউক্রেনের সোয়াতোভ এলাকায় রাশিয়ার ১৪৪তম মোটরাইজড ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্ব দেওয়ার সময় আঘাত পেয়েছিলেন। অবসরপ্রাপ্ত এই জেনারেল বলেন, ‘দুর্ভাগ্যবশত, তিনি বীরত্বের সাথে মারা গেছেন। এই ব্যক্তিটি অনেক সম্মানের দাবিদার।’

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের আক্রমণের শিকার হয়ে প্রাণ হারান জেনারেল ওলেগ সোকভ। ইউক্রেনীয় ওই হামলা আজভ সাগরের উপকূলে জাপোরিঝিয়া শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর বারদিয়ানস্কের রাশিয়ান সামরিক কমান্ডারদের থাকার হোটেলটি ধ্বংস করে দেয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031