IMG-LOGO

রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়’হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী থেকে স্পেন যাত্রীদের সরিয়ে নিচ্ছেরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে মুখলেসুর রহমানকে ফুলের শুভেচ্ছা‘পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতেমোহাম্মদপুরে ৯ হত্যা মামলায় নানকসহ ২৮ জনের বিচার শুরুনির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে আমাদেরগ্রাহকদের টাকা নিয়ে উধাও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং !রাণীনগরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলনরাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণের উদ্বোধনগোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যুনিয়ামতপুরে টিভি দেখা নিয়ে ভাইয়ের সঙ্গে অভিমান করে বোনের আত্মহত্যাবাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে একজনের কারাদণ্ডআমাদের ছোটমনিরা ভবিষ্যতে জাতিরনেতৃত্ব দিবে: ভূমিমন্ত্রী মিনু
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্রে বজ্রঝড়ের কারণে ২৬০০ ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রে বজ্রঝড়ের কারণে ২৬০০ ফ্লাইট বাতিল

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে বজ্রঝড়ের কারণে ২৬০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বিত হয়েছে প্রায় ৮ হাজার ফ্লাইট। এই ফ্লাইট বাতিল ও বিলম্বের বেশিরভাগই ঘটেছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব অঞ্চলে।

সোমবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এবিসি নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, বজ্রঝড়ের কারণে স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রজুড়ে ২৬০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া প্রায় ৮ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুসারে, ফ্লাইট বাতিল এবং বিলম্বের বেশিরভাগই দেশের উত্তর-পূর্ব অঞ্চল থেকে রিপোর্ট করা হয়েছে।

অন্যদিকে উত্তর-পূর্ব অঞ্চলে রোববার ১৩২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে পৃথক প্রতিবেদনে জানিয়েছে এনবিসি নিউজ। এর মধ্যে নিউ জার্সির নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাতিল করা হয়েছে ৩৫০টিরও বেশি ফ্লাইট।

এছাড়া খারাপ আবহাওয়া জন এফ কেনেডি বিমানবন্দর এবং লা গার্ডিয়া বিমানবন্দরের গ্রাউন্ড কার্যকমকেও বন্ধ করতে প্ররোচিত করেছিল বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে। এই পরিস্থিতিতে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইটের সময় এবং আবহাওয়ার অবস্থা পরীক্ষা করার অনুরোধ করে বেশ কয়েকটি এয়ারলাইন্স।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার.কম-এর তথ্য অনুযায়ী, জন এফ কেনেডি বিমানবন্দরে ৩১৮টি ফ্লাইট বাতিল হয়েছে এবং আরও ৪২৬টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। লা গার্ডিয়া বিমানবন্দরে বাতিল হয়েছে ২৭০টি ফ্লাইট এবং বিলম্বিত হয়েছে ২৭০টি ফ্লাইট।

এছাড়া বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫৯টি ফ্লাইট বাতিল হয়েছে এবং বিলম্বিত হয়েছে আরও ৪৫৯টি ফ্লাইট।

রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিপাতের জেরে বন্যা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) অনুসারে, নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট, পেনসিলভানিয়া, ম্যাসাচুসেটস এবং ভার্মন্টের কিছু অংশ বন্যা সতর্কতার অধীনে রয়েছে। এছাড়া এই অঞ্চলের অঙ্গরাজ্যগুলো প্রবল বৃষ্টিপাত এবং ‘জীবনের জন্য হুমকিস্বরূপ’ আকস্মিক বন্যার মুখে পড়েছে।

এর আগে রোববার সকালে কানেকটিকাট, মেইন, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার, নিউইয়র্ক এবং রোড আইল্যান্ডের কিছু অংশের জন্য টর্নেডো সতর্কতা জারি করে এনডব্লিউএস।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেশ কিছু অংশ আবার রেকর্ড তাপমাত্রার মুখে পড়েছে। এমনকি অব্যাহতভাবে রেকর্ড-ব্রেকিং তাপমাত্রার কারণে পশ্চিম এবং দক্ষিণ যুক্তরাষ্ট্রের বেশ কিছু অংশ রোববার তাপ সতর্কতা বা এ সংক্রান্ত পরামর্শের অধীনে ছিল।

এনডব্লিউএস দক্ষিণ-পশ্চিম, পশ্চিম উপসাগরীয় উপকূল এবং দক্ষিণ ফ্লোরিডার কিছু অংশে ‘বিস্তৃত এবং তীব্র তাপপ্রবাহ’ সম্পর্কে সতর্ক করে বলেছে, আগামী সপ্তাহে বাড়তি এই তাপমাত্রা লক্ষাধিক মানুষের ওপর স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়াবে।

এমনকি স্থানীয় সময় রোববার বিকেল নাগাদ ক্যালিফোর্নিয়ার বিখ্যাত ডেথ ভ্যালিতে তাপমাত্রা রেকর্ড ৫২ ডিগ্রি সেলসিয়াসের (১২৬ ডিগ্রি ফারেনহাইট) কাছাকাছি পৌঁছে যায়। ক্যালিফোর্নিয়ার এই অঞ্চলটি অবশ্য পৃথিবীর অন্যতম উষ্ণতম একটি স্থান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930