IMG-LOGO

রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়’হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী থেকে স্পেন যাত্রীদের সরিয়ে নিচ্ছেরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে মুখলেসুর রহমানকে ফুলের শুভেচ্ছা‘পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতেমোহাম্মদপুরে ৯ হত্যা মামলায় নানকসহ ২৮ জনের বিচার শুরুনির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে আমাদেরগ্রাহকদের টাকা নিয়ে উধাও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং !রাণীনগরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলনরাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণের উদ্বোধনগোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যুনিয়ামতপুরে টিভি দেখা নিয়ে ভাইয়ের সঙ্গে অভিমান করে বোনের আত্মহত্যাবাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে একজনের কারাদণ্ডআমাদের ছোটমনিরা ভবিষ্যতে জাতিরনেতৃত্ব দিবে: ভূমিমন্ত্রী মিনু
Home >> প্রবাস >> লিড নিউজ >> যুক্তরাষ্ট্রে দুই গাড়ির সংঘর্ষে নিহত ৮

যুক্তরাষ্ট্রে দুই গাড়ির সংঘর্ষে নিহত ৮

ধূমকেতু নিউজ ডেস্ক : অভিবাসী পাচার হচ্ছে সন্দেহে একটি গাড়িকে ধাওয়া করেছিল পুলিশ। কিন্তু ধরা না দিয়ে উল্টো পালানোর চেষ্টা করে গাড়িটি। এসময় বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার। এতে দুই গাড়ির আট আরোহী প্রাণ হারিয়েছেন।

গত বুধবার (৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেক্সাসে ঘটেছে এই দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, সাদা রঙের একটি গাড়ির চালক পাঁচজন অবৈধ অভিবাসীকে পাচারের চেষ্টা করছিলেন। মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে একটি সড়কে তাদের তাড়া করে পুলিশ।

এসময় একটি ট্রাককে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সাদা গাড়িটির। এতে ওই গাড়ির ছয় আরোহী এবং বিপরীত দিকের গাড়িতে থাকা এক পুরুষ ও এক নারী নিহত হন।

ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়েছিল বলে জানিয়েছেন টেক্সাস পুলিশের মুখপাত্র। আরেকজন মারা যান হাসপাতালে নেওয়ার পর।

পুলিশের তথ্যমতে, সাদা গাড়িতে থাকা অভিবাসীদের মধ্যে কয়েকজন হন্ডুরাসের নাগরিক ছিলেন।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি আলেজান্দ্রো মায়োরকাস বুধবার বলেছেন, ২০২১ সালের জানুয়ারিতে জো বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে প্রায় ৬০ লাখ অভিবাসীকে প্রবেশে বাধা দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

এছাড়া, গত মে মাসের পর থেকে সাড়ে তিন লাখেরও বেশি অভিবাসীকে সরিয়ে বা ফিরিয়ে দেওয়া হয়েছে, যারা যুক্তরাষ্ট্রে বসবাসের মানদণ্ড পূরণ করতে পারেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930