IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফরিদা পারভীনের স্মরণে বিশেষ অনুষ্ঠানসৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের হামলানিরাপদ খাদ্য প্রবিধানমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে খাদ্য প্রতিমন্ত্রীকে ডিও লেটার প্রদানরাজশাহীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন‘আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা যাবে’‘শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে’রাজধানীতে ১০ টুকরো নারীর মরদেহ উদ্ধারহামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যুসিরাজগঞ্জ জেলায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধনফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনাসিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, সিএনজি মালিক সমিতির সাধারণ সভামান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভামান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানবাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
Home >> প্রবাস >> ইয়েমেনে ট্রাম্প ও সালমানের বিরুদ্ধে ফাঁসির আদেশ

ইয়েমেনে ট্রাম্প ও সালমানের বিরুদ্ধে ফাঁসির আদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : বোমা মেরে শিশু হত্যার দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মুহাম্মাদ বিন সালমানসহ ১০ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে ইয়েমেনের একটি আদালত।

সৌদি নেতৃত্বাধীন বাহিনী ২০১৮ সালের ৯ আগস্ট ইয়েমেনের সা’দা প্রদেশের যাহিয়ান শহরে স্কুল বাসে বোমা হামলা চালিয়ে ৫৫ শিশুকে হত্যা করে। সেখানে আহত হয় আরও ৭৭ শিশু। সৌদি জঙ্গিবিমান থেকে স্কুল বাসে যে বোমা মারা হয়েছিল তা মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত বলে প্রমাণিত হয়েছে।

ইয়েমেনের বিচারক রিয়াদ আর রাজামির নেতৃত্বাধীন আদালত এই হামলার পেছনে ট্রাম্পসহ ১০ জনের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হতে পেরেছে।

মার্কিন প্রেসিডেন্ট, সৌদি রাজা ও যুবরাজের পাশাপাশি আরও যাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে তাদের কয়েকজন হলেন সৌদি প্রিন্স তুর্কি বিন বান্দার বিন আব্দুল আজিজ, সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস মেটিস, সাবেক ইয়েমেনি প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদি। একইসঙ্গে হতাহত শিশুদের অভিভাবকদেরকে ১০ বিলিয়ন ডলার জরিমানা পরিশোধ করার নির্দেশ দিয়েছেন বিচারক।

স্কুল বাসে বোমা হামলার পর সৌদি বাহিনীর মুখপাত্র তুর্কি আল মালিকি দাবি করেছিলেন, এটি সামরিক পদক্ষেপ এবং এটি বৈধ।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ আরোপের পর বিমান হামলা শুরু করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র ও আরও কয়েকটি দেশ। এ পর্যন্ত আগ্রাসনে ১৪ হাজারের বেশি ইয়েমেনি নিহত হয়েছেন। এছাড়া আহত ও বাস্তুহারা হয়েছেন লাখ লাখ মানুষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031