IMG-LOGO

বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ডোনাল্ড ট্রাম্পেরবাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়েরাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎবাঘায় এক প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা নিয়ে৪০ জন পরীক্ষার্থীর ৩৯জনই দুঃচিন্তায়দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুননিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১তানোরে দলিল লেখকদের অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতমহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভামান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটকপ্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাই তানোর প্রাণীসম্পদ অধিদপ্তরনিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতবাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই: জেলা পরিষদের প্রশাসকএশিয়া জিরো এমিশন সম্মেলনে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধনহাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠু ভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> সংসার চালাতে হিমশিম খাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

সংসার চালাতে হিমশিম খাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী হিসেবে যে বেতন পান তা খুবই কম। পোষায় না, ঠিকমতো চলে না সংসার। আর তাই পদত্যাগের কথা ভাবছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে ফলাও করে এমন খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো। খবরে বলা হয়েছে, বরিস মনে করেন, প্রধানমন্ত্রী হিসেবে তার বেতন খুব কম।

এই বেতনে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাকে। অথচ গত বছর জুলাইয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার আগে তিনি বর্তমান উপার্জনের চেয়ে অনেক বেশি আয় করতেন। তাই আগামী বসন্তেই পদত্যাগ করার কথা ভাবছেন তিনি।

এমনটাই দাবি করেছেন ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির কিছু এমপির। এ খবর প্রকাশ হয়েছে দ্য মিরর ও দ্য মেট্রো।

খবরে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী তার সহকর্মীদের কাছে অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী হিসেবে তার বার্ষিক আয় এক লাখ ৫০ হাজার ৪০২ পাউন্ড। অথচ গত বছর প্রধানমন্ত্রী হওয়ার আগে একটি পত্রিকায় কলাম লিখেই তিনি বছরে আয় করতেন দুই লাখ ৭৫ হাজার পাউন্ড।

এছাড়া মাসে দুটি সেমিনারে বক্তৃতা দিয়ে তিনি আয় করতেন এক লাখ ৬০ হাজার পাউন্ডের কাছাকাছি।

ছয় ছেলেমেয়ের পড়াশোনা, সাবেক স্ত্রীকে খোরপোষ বাবদ প্রতি মাসে অনেক অর্থই খরচ করতে হয় বরিসের। যে কারণে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। তবে এখনই নয়। ব্রেক্সিট সম্পর্কিত সমস্যাগুলোর সমাধান এবং করোনাভাইরাস পরিস্থিতি দূর হওয়ার পর সিদ্ধান্ত নেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

হোয়াইট হলের সূত্রগুলো মিডিয়াকে বলেছে, আগামী গ্রীষ্মে পদত্যাগ করতে চান বরিস জনসন। এ জন্য তিনি আর ছয় মাস ক্ষমতায় থাকবেন, যাতে ব্রেক্সিট পুরোপুরি সম্পন্ন করতে পারেন।

একজন এমপি বলেছেন, প্রধানমন্ত্রীকে তার ছয় সন্তানকে বছরে খরচ হিসেবে দিতে হয় ৪২ হাজার ৫০০ পাউন্ড। এই খরচ নিয়ে উদ্বিগ্ন জনসন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031