IMG-LOGO

বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐক্যবদ্ধ শক্তিকে ধরে রেখে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আহ্বান এমপি মিলনেরবাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই স্ত্রী নিহতপুঠিয়ায় বেসরকারি ক্লিনিকে অভিযান, জনবল সংকটে একটি বন্ধরাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনবন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটনসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভাগোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভাতানোরে প্রধান শিক্ষকের ইচ্ছায় চলে স্কুলফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে আহত ৪‘১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে’মান্দার তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধনসিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছামহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী আলিফ দত্তের হত্যাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে অঙ্গীকার
Home >> রাজনীতি >> লিড নিউজ >> উৎসব মুখর পরিবেশে চলছে রাজশাহী জেলা পরিষদের ভোটগ্রহণ

উৎসব মুখর পরিবেশে চলছে রাজশাহী জেলা পরিষদের ভোটগ্রহণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে জেলা পরিষদ নির্বাচন। নির্ধারিত সময় সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলবে।

জেলা রিটানিং অফিসারের দপ্তর থেকে সরাসরি মনিটরিংয়ের জন্য প্রতিটি ভোট কেন্দ্রে সিসি টিভি স্থাপন করা হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) সকাল থেকেই রাজশাহী জেলার ৯ টি উপজেলার ভোট কেন্দ্রগুলোতে নির্বাচন গ্রহণের সাথে জড়িত সকল কর্মকতা, আইন শৃঙ্ক্ষলা বাহিনীসহ সংশ্লিষ্ঠ সকলেই এই ভোট গ্রহণের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেশ লক্ষ্য করা গেছে। জেলার পুঠিয়া উপজেলার ভোটকেন্দ্রে নারী-পুরষ ভোটররা সকাল ৯টা থেকেই উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে।

ভোট কেন্দ্রে ও বাইরে নির্বাচনের উৎসব মুখর আমেজ লক্ষ করা গেছে। নিজ নিজ প্রার্থীদের সমর্থকরা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে প্রচারণা চালাতে দেখা গেছে। গণমাধ্যম কর্মীদেরও তাদের দায়িত্ব পালন করতে সকাল থেকে ভোট কেন্দ্রে উপস্থিতি লক্ষ্য করা গেছে।

তবে কোথাও কোথাও নির্ধারিত সময়ের ১০-১৫ পরে ভোট গ্রহণ শুরু হয়েছে।

এই বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি আমার অফিস থেকে সকল কেন্দ্রের ভোট সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচ্ছে। সুষ্ঠু ভাবে ভোট গ্রহণের জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

কয়েকটি কেন্দ্রে দেরীতে ভোট গ্রহণ শুরুর বিষয়ে তিনি বলেন, দেরীতে ভোট গ্রহণ শুরু হয়নি। ইভিএম মেশিন চালু করতে ডিভাইসে ১০-১৫ মিনিট সময় লেগেছে। আশা করা যায় ভোট গ্রহণ সুন্দর ভাবেই শেষ হবে।

জানা গেছে, রাজশাহীর নয়টি ভোট কেন্দ্রের ১৮টি বুথে সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করা হবে।

একজন চেয়ারম্যান, তিনটি সংরক্ষিত নারী সদস্য ও নয়টি সাধারণ সদস্য পদের বিপরিতে রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে সর্বমোট ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাদের মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন ও সাধারণ সদস্য পদে ৩০ জন।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও দলীয় মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী জেলা আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধ আনোয়ার ইকবাল ও আফজাল হোসেন।

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ১ হাজার ১৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০৬ জন ও নারী ভোটার ২৭৯ জন।
রাজশাহীর নয়টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশী ভোটার বাগমারায় ২৩৭ জন।

এছাড়াও গোদাগাড়ীতে ভোটার সংখ্যা ১৪৬ জন, তানোরে ১২০ জন, পবা উপজেলায় ও সিটি করপোরেশনে ১৭৪ জন, মোহনপুরে ৯৪ জন, দুর্গাপুরে ১০৬ জন, পুঠিয়ায় ৯৪ জন, চারঘাটে ৯৪ জন ও বাঘা উপজেলায় ১২০ জন ভোটার।

ফেসবুক ভিডিও :

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031