IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীরসিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশসিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, দোয়া ও আলোচনা সভাতানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার প্লাটুন কমান্ডারের তাল বীজ রোপণপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের তারিখ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিররায়গঞ্জের হাটপাঙ্গাসীতে ডেঙ্গু প্রতিরোধে সমাবেশবাঘায় বন্যার্তদের পাশে আনসার ভিডিপি,বিতরণ করা হলো খাদ্য ও ওষুধসিরাজগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সেমিনারছোটবেলা থেকেই বন্ধুত্ব, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আসলে আপন বোনসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার ও তদন্ত চেয়ে আবেদনপ্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসকনিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলনব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার বাঁচতে চান, প্রয়োজন ২০-২৫ লাখ টাকাতারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু
Home >> টপ নিউজ >> রাজনীতি >> মিরপুরে মৃত্যুবার্ষিকীতে এসে আটক শ্রমিক দলের ৪৫ নেতাকর্মী

মিরপুরে মৃত্যুবার্ষিকীতে এসে আটক শ্রমিক দলের ৪৫ নেতাকর্মী

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে এক শ্রমিক দল নেতার বাবার মৃত্যুবার্ষিকীতে অংশ নিতে গিয়ে পল্লবী থানা শ্রমিক দলের ৪৫ নেতাকর্মী আটক হয়েছেন।

শনিবার সন্ধ্যায় পল্লবীর ১২ নম্বরের সি-ব্লক থেকে পুলিশ তাদের আটক করে।

স্থানীয় শ্রমিক দল সূত্রে জানা গেছে, পল্লবী থানার ২ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক নিয়ামত আলী বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নিজ বাড়িতে মিলাদ ও দোয়ার আয়োজন করেন। এতে পল্লবী থানা শ্রমিক দলের সদস্য সচিব সাফায়েত হোসেন সোহেলসহ স্থানীয় শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া শেষে একটি কক্ষ থেকে শ্রমিক দলের ৪৫ নেতাকর্মীকে আটক করা হয়।

সরেজমিন রাত ১০টায় পল্লবী থানার সামনে গিয়ে দেখা গেছে, আটক শ্রমিক দলের নেতাকর্মীদের স্বজনরা জটলা বেঁধে বসে আছেন। তাদের মধ্যে অনেকে জানান, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত সন্দেহে তাদের ধরে আনা হয়েছে। এখন যাচাই-বাছাই চলছে।

পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি কামাল বলেন, আজ নিয়ামতের বাবার মৃত্যুবার্ষিকী ছিল। এতে পল্লবী থানা শ্রমিক দলের বিভিন্ন সারির নেতাসহ গার্মেন্ট শ্রমিক, ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, হেলপার, রিকসাচালক, কাঠমিস্ত্রিসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। এরপর অনুষ্ঠানের একটি রুম থেকে খিচুরি খাওয়ার সময় ৪৫ জনকে আটক করে পুলিশ।

তিনি বলেন, বিএনপি করলে কি মৃত্যুবার্ষিকী পালন করা যাবে না? এটা কি কোনো আইনে আছে? যাদের পুলিশ ধরেছে তারা নিরপরাধ। এদের মধ্যে ৪-৫ জন শারীরিকভাবে অনেক অসুস্থ ও বয়স্ক।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, শ্রমিক দল নেতা নিয়ামত আলীর বাবার মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিল থেকে শ্রমিক দলের ৪৫ জনকে পুলিশ আটক করেছে।

তিনি বলেন, বিএনপির লোকজন কি মৃত্যুবার্ষিকীও পালন করতে পারবেন না? দেশটা কি মগের মুল্লুক হয়ে গেল?

পল্লবী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, আটকের এ ঘটনায় যাচাই-বাছাই চলছে। যাচাই-বাচাই শেষে বিস্তারিত জানানো হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031