IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসিংড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস পালিতবাগমারায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেপ্তারশ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি: বিড়ি শ্রমিক ফেডারেশনপোরশায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক দিবস পালনবাগমারায় মাইক্রোবাস, জিপগাড়ী ও কার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালনদেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগ
Home >> রাজনীতি >> পুঠিয়ায় আ.লীগের বর্ধিত সভা

পুঠিয়ায় আ.লীগের বর্ধিত সভা

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনীত নৌকা মার্কার প্রার্থীর বিজয় সুনিশ্চিত করার লক্ষে উপজেলা ও পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় পুঠিয়া সরকারি পি এন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় নৌকার বিজয় নিশ্চিত করতে উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনীত নৌকা মার্কার প্রার্থী রবিউল ইসলাম রবি।

বর্ধিত সভাটি পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম ফারুক, অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল, অধ্যক্ষ একরামুল হক ও এ্যাড. জমশেদ আলী প্রমুখ।

বর্ধিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান মেয়র রবিউল ইসলাম রবি’কে বিজয়ী করার লক্ষে বক্তব্য প্রদান করেন দলীয় নেতৃবৃন্দ। সভায় বক্তারা নিজ দলীয় মেয়র প্রার্থীকে আশ্বাস দেন সকল ভেদাভেদ ভুলে আন্তরিকতার সাথে আগামী (২৮ ডিসেম্বর) পৌরসভার নির্বাচনে বিজয় অর্জনে যা করা প্রয়োজন তাই অবশ্যই করা হবে বলে প্রতিশ্রুতি দেন।

এসময় উপস্থিত ছিলেন, পুঠিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক খ. ম জাহাঙ্গীর আলম জুয়েল, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম এহিয়া, জেলা যুবলীগ নেতা নাসির উদ্দিন উইলিয়ামসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930