ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ৮ জনকে আটক করা হয়েছে।
রোববার (১৬ অক্টোবর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ২ জন, মোহনপুর থানা ১ জন, বাগমারা থানা ১ জন, চারঘাট মডেল থানা ২ জন ও বাঘা থানা ২ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি ও ৫ জনকে অন্যান্য মামলায় আটক করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news