IMG-LOGO

শুক্রবার, ১২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্ধু আজ পরের ঘরেবাগমারায় পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টি এস্কেভেটর অকেজোতানোরে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভেঙে তৈরি পাঁকা ঘর বরাদ্দে আত্নীয় করণ ও স্বজন প্রীতির অভিযোগধামইরহাটে উমার ইউনিয়নে চেয়ারম্যান পদে পিন্টুকে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণাতানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাগোদাগাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১মহাদেবপুরে বিএনপি নেতাআমজাদ হোসেন বহিস্কারমহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীজামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইনের শিকার সেই বৃদ্ধ গোদাগাড়ীর বাসিন্দাবাগমারায় প্রশাসনের উদ্যোগে ফাঁকা হলো ভবানীগঞ্জ জিরো পয়েন্টরাণীনগরে মাদক সেবির কারাদন্ডরাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক১ ডিসেম্বর ২০২৬ প্রথম সমাবর্তন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিরপোরশায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিতলাইসেন্স বাতিল আদ-দ্বীন হাসপাতালের
Home >> রাজশাহী >> তানোরে হাটের কোটি টাকার জায়গায় আ.লীগ নেতার মার্কেট নির্মাণ

তানোরে হাটের কোটি টাকার জায়গায় আ.লীগ নেতার মার্কেট নির্মাণ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌরসভার কালিগঞ্জ হাটের ইজারাদার ও মেয়র এবং ভূমি অফিসের কতিপয় অসাধু কর্মকর্তাদের মদদে কোটি টাকা মূল্যের সরকারী জায়গায় আওয়ামী লীগ নেতা ওহাব হোসেন লালু বিশাল মার্কেট নির্মাণ করেছেন ও আনোয়ার এবং সিদ্দিকের নির্মাণ কাজ চলমান আছে বলে অভিযোগ উঠেছে।

এমনকি জায়গাগুলো সরকার একোয়ার করার পরও শুধু ক্ষমতার দাপটে গাছ কেটে মার্কেট নির্মাণ করছেন বলে ব্যবসায়ীরা নিশ্চিত করেন। অথচ পৌরসভা কালিগঞ্জ হাট থেকে প্রায় ৬০ লাখ টাকায় নিলাম হলেও জায়গা রক্ষার বিপরীতে বানিজ্য শুরু করেছেন। কারণ এর আগে তানোর পৌরসভার প্রথম মেয়র প্রয়াত এমরান আলী মোল্লা ও প্রয়াত ফিরোজ সরকার এবং মিজানের সময় মার্কেট হয়নি।

কিন্তু পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক মেয়র হওয়ার পর থেকে হাটের জায়গাগুলো বেদখল হয়ে পড়ছে। এতে করে সরকার রাজস্ব হারালেও লাভবান হচ্ছেন হাট ইজারাদার ও কতিপয় ভূমি কর্মকর্তা রা। কারণ তাদেরকে মোটা অংকের টাকা দিলেও মার্কেট নির্মাণ করা যায় বলে ব্যবসায়ীদের অহরহ অভিযোগ। ফলে দ্রুত মার্কেটগুলো ভেঙ্গে সরকারের আয়ত্বে নিতে ভূমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। নচেৎ হাটের জায়গাগুলো ফাঁকা থাকবে না বলেও মনে করছেন দীর্ঘ দিনের হাট ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায়, তানোর টু কালিগঞ্জ মুল রাস্তা থেকে হাটে প্রবেশের রাস্তার দক্ষিণ ও ব্রীজের পশ্চিম দিকে বিশাল আকারের মার্কেট নির্মান করে লাখলাখ টাকা সিকিউরিটি নিয়ে ভাড়া দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু এবং তার মার্কেটের পশ্চিমে আনোয়ার ও সিদ্দিক বিশাল আকারে মার্কেট নির্মান শুরু করেছেন। চারদিকে ইট দিয়ে ওয়াল গাথা শেষ। ছাদ ঢালায়ের জন্য সাটারিং দেওয়া আছে। তার পশ্চিমে মহিলা কলেজের প্রভাষক মাসুদ পারভেজ।

ওহাব হোসেন লালু জানান, মার্কেটের সব জায়গা সরকার একোয়ার করেনি। মার্কেটের বারান্দা ও ঘরের কিছু অংশ একোয়ারের। সরকারের প্রয়োজন হলে ভেঙ্গে দিন। সরকারি অনুমতি ছাড়া কিভাবে মার্কেট নির্মান করতে পারেন কি জানতে চাইলে তিনি জানান সেটা ভূমি প্রশাসন ও সরকার বুঝবে।

মাসুদ জানান, আমার ঘরের কয়েকফিট পড়বে এখন যদি নিতে চায় ভেঙ্গে দিব। আপনি একজন প্রভাষক সরকারি জায়গা কি করে দখল করেন জানতে চাইলে তিনি জানান, আমি তো কয়েক ফিট অন্যরা সব দখল করেছেন বলে দায় সারেন।

সিদ্দিক জানান, আমার সামান্য ছোট ঘর, আমি আনোয়ারের কাছে থেকে কিনে করছি।

ভূমি অফিসের সার্ভেয়ার আমানতকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হলে তিনি বলেন, আমাকে অভিযোগ দেন ব্যবস্থা নিব। আমি কেন অভিযোগ করব, আপনার বক্তব্য নেওয়ার জন্য ফোন দিয়েছি এমন কথা বলার পর শুর পাল্টিয়ে সার্ভেয়ার বলেন আমি স্যারকে অবহিত করব।

সহকারী কমিশনার ভূমি আবিদা সিফাতের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, গুরুত্ব সহকারে দেখা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031