ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষা সোমবার থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে।
শুক্রবার ও সরকারি ছুটি ব্যতীত ঘোষিত সময়সূচি অনুযায়ী ২৫ মে পর্যন্ত এ পরীক্ষা চলবে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে পরীক্ষা শুরু হয়েছে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে ০২-৯৯৬৬৯১৫১৭ এবং ০২-৯৯৬৬৯১৫৩৮ নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news