IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : পান্না।‘শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ থাকবে না’
Home >> শিক্ষা >> লিড নিউজ >> রাবির ‘গ’ ইউনিটের পরিক্ষায় উপস্থিতির হার ৮৭.৪৫ শতাংশ

রাবির ‘গ’ ইউনিটের পরিক্ষায় উপস্থিতির হার ৮৭.৪৫ শতাংশ

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টা থেকে শুরু হয়ে চারটি শিফতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘সি’ ইউনিটের ভর্তি-পরীক্ষায় উপস্থিতির হার-১ম শিফট – ৮৯.৫৬,২য় শিফট – ৮৯.১১, ৩য় শিফট – ৮৮.১১ এবং ৪র্থ শিফটের উপস্থিতি হার ছিলো ৮২.৮০ শতাংশ। সে হিসেবে গড়ে চার শিফটে উপস্থিতির হার- ৮৭.৪৫ শতাংশ।

সোমবার (২৫ জুলাই) বিকালে ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়ক এ তথ্য নিশ্চিত করেন।

চারটি শিফটের প্রথম শিফটের পরীক্ষা বেলা ৯ টা থেকে শুরু হয়ে চলে ১০ টা পর্যন্ত । দ্বিতীয় শিফটে ১১টা থেকে ১২টা, তৃতীয় শিফটে ১ টা থেকে ২টা ও চতুর্থ শিফটের ভর্তি পরীক্ষা সাড়ে তিনটা থেকে শুরু হয়ে শেষ হয় বিকাল সাড়ে চার টায়। তবে এবছর ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করতে যায়নি না রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞান বিভাগের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের ভর্তিযুদ্ধ। এ বছর ইউনিটটিতে ১ হাজার ৫৯৪ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬৭ হাজার ২৩৭ জন ভর্তিচ্ছু৷ সেই হিসেবে একটি আসনের বিপরীতে লড়বে ৪২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

গত বছরের মতো এবারও ‘সি’ ইউনিটে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ৮০ নম্বরের এমসিকিউ নেওয়া হয়েছে ছিল না কোনো লিখিত পরীক্ষা। ৮০ টি এমসিকিউ পরীক্ষার জন্য নির্ধারিত সময় ছিল ১ ঘন্টা। এ পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের (জিপিএ) ওপর কোনো নম্বর যোগ করে হবে না।

মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিট এবং ২৭ জুলাই ব্যবসায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে রাবির ভর্তি পরীক্ষা।

এবারের ভর্তি পরীক্ষায় প্রত্যেক ইউনিটে চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর রাবি ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৬ শত ৪১টি। এই আসনের বিপরীতে মোট ১ লক্ষ ৭৮ হাজার ২৬৮টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে।

এর মধ্যে এ ইউনিটে ৬৭ হাজার ২৩৭টি, বি ইউনিটে ৩৮ হাজার ৬২১টি এবং সি ইউনিটে ৭২ হাজার ৪১০টি চূড়ান্ত আবেদন সম্পন্ন হয়। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৫০ হাজার ৪২৯ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ