IMG-LOGO

রবিবার, ২৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভআত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতারবাঘায় স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগমান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসতানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতারচারঘাটে ১০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতারআউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভমহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিতফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যুসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের নৌকা ভ্রমণমহানগরবাসীর নিরাপত্তায় রাজশাহী সিটি কর্পোরেশন আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছারাণীনগরে নৌকা থেকে বিলের পানিতে পড়ে বৃদ্ধের মৃতু
Home >> শিক্ষা >> লিড নিউজ >> প্রাথমিক স্কুল খোলা ১৫ রমজান পর্যন্ত

প্রাথমিক স্কুল খোলা ১৫ রমজান পর্যন্ত

ধূমকেতু নিউজ ডেস্ক : ১৫ রমজান পর্যন্ত খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়। পরিবর্তন করা হয়েছে ক্লাসের সময়সূচি। মহানগর, ডবল শিফট ও সিঙ্গেল শিফট বিদ্যালয়গুলোতে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঠদান কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় নতুন এ সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

নতুন সময়সূচিতে বলা হয়েছে, ১৫ রমজান পর্যন্ত, অর্থাৎ ৯ কার্যদিবস স্কুল খোলা থাকবে। এসময় প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে স্কুলের কার্যক্রম। এছাড়া মহানগর, ডাবল শিফট ও সিঙ্গেল শিফটের সব স্কুলের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা নির্ধারণ করা হয়েছে।

করোনায় প্রাথমিকের শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি হয়েছে, তা কাটিয়ে উঠতে এবার রোজায় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে অনুসারে ইতেমধ্যে শিক্ষাপঞ্জিও প্রকাশ করা হয়েছে।

তবে রমজানের প্রথম দিন থেকেই ছুটির দাবি জানিয়ে আসছিলেন প্রাথমিকের শিক্ষকরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব থাকার পাশাপাশি মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে লিখিত আবেদনও জানায় প্রাথমিক শিক্ষকদের একাধিক সংগঠনের নেতারা। শিক্ষকদের ওই দাবির পরিপ্রেক্ষিতে নতুন করে বুধবার সংসদীয় কমিটির সভা ডেকে ছুটি বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। তবে সভায় সেই প্রস্তাব নাকচ করে দেয়া হয়। ছুটি কমিয়ে দিলে শিখন ঘাটতি কাটানো কঠিন হয়ে পড়বে বলে মত দেয় কমিটির সদস্যরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930