IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদবাদীই চেনেন না, তবুও হত্যা মামলায় সাংবাদিক,‘নাম কে দিল জানি না’-বলছেন মামলার বাদী‘বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে’মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহতরাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভা
Home >> শিক্ষা >> টপ নিউজ >> প্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ভূমিমন্ত্রী মিনু

ধূমকেতু প্রতিবেদক : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ অর্থ বরাদ্দ করেছেন। এরমধ্য দিয়ে যেন প্রকৃত শিক্ষা এবং উৎপাদনমুখী শিক্ষা, বিদেশের যেকোনো শিক্ষার্থী সমপর্যায়ে যেন অর্জন করতে পারে সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গতকাল শনিবার বিকেলে নিউ গভঃ ডিগ্রি কলেজের মিলনায়তনে নিউডিগ্রী কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর খোঁজখবর রাখা এবং নতুন বাচ্চারা, যারা শিক্ষা নিতে স্কুলে আসে। তারা যেন ঝরে না পড়ে এবং যারা সমাজে অনেক পিছিয়ে পড়া, আর্থিক দিক দিয়ে অনেক দুর্বল তাদেরও পড়াশোনা নিশ্চিতে কাজ করছে বর্তমান সরকার। গণতন্ত্রের জন্য লড়াই করা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষায় এবং শিক্ষা অর্জনে ব্যাপক অবদান রেখে গেছেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, জাতিকে সকল দিক দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করার মধ্যে দিয়ে জাতির আগামী দিনের অগ্রগতি এবং উন্নয়ন সুনিশ্চিত করা সম্ভব হবে। এ জন্য তিনি শিক্ষাক্ষেত্রকে অনেক গুরুত্ব দিয়েছেন। বিশ্বের যেকোনো বড় বড় দেশের সমপর্যায়ে নিজের মেধাকে বিকশিত করে উপযুক্ত স্থান অর্জন করাই আমাদের লক্ষ্য। সেই দিক দিয়ে নিউ গভমেন্ট ডিগ্রি কলেজের আমার সাবেক অনেক মেধাবী ছাত্র-ছাত্রী ভাইবোনেরা, তারা অনেক সুনামের সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় তাদের কর্মদক্ষতা প্রদর্শন করে এই শিক্ষা প্রতিষ্ঠানকে সবসময় তাদের হৃদয়ে গেঁথে রেখেছেন।

তিনি আরও বলেন, এটি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান, নিউ গভমেন্ট ডিগ্রি কলেজ। যেই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সবার প্রিয়, আমাদের নিজ মায়ের মতো। অনেক সন্তানদের জন্ম দিয়েছে, ভবিষ্যতে আরও বড় বড় মানুষ বের হবে এই প্রতিষ্ঠান থেকে। আমি এই প্রতিষ্ঠানের শুরু থেকে এ পর্যন্ত যে সমস্ত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং সাবেক ছাত্র-ছাত্রী ভাইয়েরা বোনেরা যাদের যারা আমাদের ছেড়ে চিরজীবনের জন্য চলে গেছে আমি তাদের আত্মার মাগফেরাত শান্তি কামনা করছি।

আজকে খুবই আনন্দের দিন। সামনের দিনে নিউ গভমেন্ট ডিগ্রি কলেজ বাংলাদেশের সকল শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানদের সমপর্যায় থেকে এই এইচএসসি অ্যালামনাই করতে যাচ্ছে এবং ইনশাআল্লাহ তারা কামিয়াবি হবে।

কলেজ অডিটরিয়াম নিয়ে মন্ত্রী বলেন, অডিটোরিয়ামটি অনেকটা জড়াজীর্ণ হয়ে গেছে। আমার চেষ্টা থাকবে আপনাদের ভাই হিসেবে খুব দ্রুতই এই অডিটোরিয়ামটি আবার একটা রূপে ফিরিয়ে আনা এবং আরও সুন্দর করে করা।

অনুষ্ঠানে নিউ গভঃ ডিগ্রি কলেজ, এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, এমপির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, নিউ গভঃ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম জার্জিস কাদির, ১ম ব্যাচের অ্যালামনাস শাহেদ উদ্দিন মন্ডল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক ও নিউ গভঃ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার।

অনুষ্ঠানে কলেজের বিভাগী প্রধানগণ, শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031