IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যুরাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগউন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত`পাকিস্তানে ‘সোমবারই’ ইরানের সঙ্গে চুক্তি সই’বাউয়েট ক্যাম্পাসে “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিতনিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যাবিচারাধীন জমিতে নির্মাণের নকশা অনুমোদন না দেওয়ার জন্য আবেদনআজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষারাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থী
Home >> কৃষি >> দীর্ঘ অনাবৃষ্টির কারণে ডিপের পানিতেই নাচোলে আমনের আবাদ শুরু

দীর্ঘ অনাবৃষ্টির কারণে ডিপের পানিতেই নাচোলে আমনের আবাদ শুরু

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দীর্ঘ অনাবৃষ্টি শেষে বিএমডিএ’র গভীর নলকুপ (ডিপের) পানি চেস দিয়েই চলতি রোপা আমন ধান রোপনে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। ষড় ঋতুর বাংলাদেশে আষাড় ও শ্রাবন দু’মাস বর্ষাকাল। কিন্তু পুরো আষাঢ় মাস বৃষ্টিশূণ্য থাকায় কৃষকরা বাধ্য হয়েই ডিপের পানি সেচ দিয়ে আমন আবাদ শুরু করে দিয়েছে।

এতে করে আমন আবাদের খরচও বেড়ে গেছে। অনাবৃষ্টির কারণে শুকনো জমিতে গভীর নলকূপের পানি সেচ লাগছে দ্বিগুন। গত বছর শ্রমিকের মজুরি ছিল ৩০০ টাকা, কিন্তু এবছর ধান লাগানো শ্রমিকের মজুরি বেড়ে ৫০০টাকা হয়েছে। চলতি রোপা আমন মৌসুমে সেচ খরচ ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ার কারণে এ বছর উৎপাদন খরচও বেশী হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ জানান, চলতি রোপা আমন মৌসুমে উপজেলার ২হাজার প্রান্তিক কৃষকের মাঝে উচ্চ ফলনশীল ব্রী-৭৫, ৮০, ৮৭ ও বীনা-১৭ জাতের বিনামূল্যে প্রনোদনার ধানবীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে।

সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শমসের আলী জানান, এবছর ব্রী জাতের সাথে ব্রী-৫১ ও পারিজা জাতের প্রায় ২৩ হাজার হেক্টোর রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে ধানের বাজারমূল্য ভাল থাকায় প্রায় ৫ হাজার হেক্টোর আম বাগানেও ধানের আবাদ হবার সম্ভাবনা আছে। চলতি মৌসুমে রাসায়নিক সারের সংকট হবেনা বলে আশা করছেন উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ। এদিকে বর্ষাকালে কৃষকের আবাদ খরচ কম হবার কথা থাকলেও পুরো আষাঢ় মাস অনাবৃষ্টির কারণে আবাদ খরচ বেশী হবে বলে ধারনা করছেন উপজেলার হাঁকরইল গ্রামের কৃষক আব্দুল কাদির জিলানী, শাজাহান আলী ও বর্গাচাষী সুনিল সিং।

অন্যদিকে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)’র গভীর নলকুপের অপারেটরগণ চলমান বৈদুতিক সংকট মোকাবেলার জন্য উঁচু জমি বাদ দিয়ে নীচু জমিতে আমন আবাদের জন্য কৃষকদের সাথে প্রতিদিন বাদানুবাদে জড়িয়ে পড়ছেন। গভীর নলকুপ সূর্যপুর-১ এর অপারেটর গুমানীর অভিযোগ চলমান বিদ্যুৎ সংকট থাকলে আমন আবাদ সংকটে পড়ার আশংকা আছে। তাই তার সেচ ক্যাপাসিটি কমিয়ে আবাদ করার চেষ্টা করছেন, কিন্তু তার নলকুপের সেচএলাকার কৃষকরা তার কথা শুনছেনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031