IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> সিংড়ায় অসময়ে বন্যা, ৮ কোটি টাকার ফসলের ক্ষতি

সিংড়ায় অসময়ে বন্যা, ৮ কোটি টাকার ফসলের ক্ষতি

সিংড়ায় অসময়ে বন্যা, ৮ কোটি টাকার ফসলের ক্ষতি

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বিনষ্ট হয়েছে ৫৬৩ হেক্টর জমির আমনের বীজতলা, রোপা আমন ও শাকসবজি। এতে ৮ কোটি ৩০ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কৃষি বিভাগের। দিশেহারা হয়ে পড়েছেন বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত ২ হাজার ৮৯৫ কৃষক।

উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে সিংড়া উপজেলায় ২৩ হাজার ৯৪০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়। বন্যার পানিতে তলিয়ে যায় ৫৬৩ হেক্টর জমির ফসল। এর মধ্যে ৪৭৯ হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আংশিক ক্ষতি হয় ৮৪ হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ২ হাজার ৮৯৫। ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ কোটির উপরে।

সিংড়ায় আবাদ করা ফসলের মধ্যে রয়েছে আমন বীজতলা, পাট, আউশধান, শাকসবজি, মরিচ, আদা, হলুদ, পেঁয়াজ ও মাসকালাই।

সরেজমিন ঘুরে দেখা গেছে উপজেলার ইটালী, চামারী, লালোর, শেরকোল, তাজপুর, ছাতারদিঘী, রামানন্দ খাজুরা ও পৌরসভায় আমনের বীজতলা, রোপা আমন ও শাকসবজির ক্ষেত পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে।

চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রামের শহিদুল ইসলাম জানান, তিনি ২ বিঘা জমিতে আমন ধান রোপণ করেছিলেন। বন্যার পানিতে তলিয়ে সব ফসল নষ্ট হয়ে গেছে।

ইটালী ইউনিয়নের এনামুল হক ও সোহেল জানান, তারাও আমন ধান রোপন করেছিলেন কিন্তু অসময়ের বন্যায় সব ফসল নষ্ট হয়ে গেছে।

পৌরসভার সাজু আহমেদ ও শাহাদত হোসেন বলেন, প্রতি বছরের মত এবারেও আমন ধান রোপন করেছিলাম, বন্যার পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। তারা পুনর্বাসনের জন্য সরকারের কাছে সাহায্য চান।

সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ বলেন, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে বন্যা হয়ে ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও প্রণোদনার আওতায় অন্তর্ভুক্ত করা হবে।

আরও নিউজ ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031