IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী বগুড়াসহ ৭ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীপোরশায় কৃষকদের মাঝে ডিজেল বিক্রি তদারকীতে ইউএনও রাকিবুল ইসলামরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭পোরশায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতসিংড়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগসিংড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন: লক্ষ্যমাত্রা প্রায় ৩৫ হাজার শিশুবগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যুশিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাসিকের ৪৩৮ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক‘যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না’মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণতানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা আদায়ের অভিযোগপাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, সংসদে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদনন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমুলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩
Home >> কৃষি >> টপ নিউজ >> পোরশায় গমের বাম্পার ফলনের সম্ভাবনা

পোরশায় গমের বাম্পার ফলনের সম্ভাবনা

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : চলতি রবি মৌসুমে নওগাঁর পোরশায় গমের চাষ বৃদ্ধি পেয়েছে। বিগত বছরগুলিতে ফলন ভাল হওয়ায় গম চাষে আগ্রহী হচ্ছেন এ উপজেলার কৃষক। আবহাওয়া অনুকূলে থাকালে এবছর গমের ফলন ভাল হবে বলে মনে করছেন তারা। তবে গাছ এবং শীষে ভাল থাকায় বম্পার ফলন হবে বলছেন কৃষকরা। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানাগেছে, চলতি রবি মৌসুমে গম চাষে লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল ৪ হাজার ১৫০হেক্টর। তবে তুলনামুলক ভাবে গত বছরের চেয়ে এবং এবারের লক্ষ্যমাত্রার চেয়ে বেশী গম চাষ হয়েছে। উপজেলায় ৪ হাজার ৩৫৫ হেক্টর জমিতে গমের চাষ করা হয়েছে। উন্নত জাতের গম ডাবিøউএমআরআই-৩, ডাবিøউএমআরআই-৪, বারী-৩০, ৩২ ও ৩৩ চাষ করেছেন কৃষকরা। গম চাষে পানি কম লাগে এবং শ্রমিক খরচ কম এবং লাভ বেশি হয়।

জলবায়ুর পরিবর্তনের সাথে গমেরও নতুন জাত উদ্ভাবন হয়েছে। কৃষকরা আশা করছেন বাজারে দাম ভাল থাকলে আগামীতে গমের চাষ আরো বৃদ্ধি পাবে। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জালুয়া গ্রামের গমচাষী গনি আমিন ও রেজাউল ইসলাম জানান, এ বছর তারা তাদের জমিতে উন্নত জাতের বারী ৩০সগমের চাষ করেছেন। গম চাষে বিঘা প্রতি প্রায় সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা খরচ হয়ে।

এছাড়াও গম চাষে বিশেষ কোন শ্রমিক খরচ নেই। বীজ বপন থেকে গম উঠানো পর্যন্ত দুইবার পানি সেচ দিলেই হয়। গম ভাল হলে বিঘা প্রতি প্রায় ১৫-২০মণের মতো হবে বলে তারা আশা করছেন। অপরদিকে নিতপুর ইউনিয়নের শোভাপুর গ্রামের কৃষক সালামত ও বাংগাল পাড়ার বাবুল হাজি জানান, এবার তারা তাদের জমিতে উন্নত জাতের বারী- ৩০ গমের চাষ করেছেন। বোরো ধান চাষে খরচ বেশি হওয়ায় এবং দাম কম হওয়ায় গম চাষের প্রতি তারা বেশি আগ্রহী। চৈত্র ও বৈশাখ মাসে এলাকার সাধারন কৃষকদের ঘরে যখন খাবার থাকে না তখন গম থেকে কিছুটা সুবিধা পাওয়া যায় বলে তারা জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রশিদ জানান, কৃষি অফিস থেকে কম পানিতে গম চাষের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। দিন-দিন ভ‚গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ঠাঁ-ঠাঁ বরেন্দ্র অঞ্চল বিশেষ করে পোরশা উপজেলায় পানির প্রচুর সমস্যা। পানির সমস্যার কারণে কম পানি সেচের মাধ্যমে গম চাষাবাদের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া প্রণোদনা, প্রদর্শনী ও বীজ সহায়তার আওতায় কৃষি অফিস থেকে ২ হাজার ৪৮২ জন কৃষকে ২ হাজার ৫০০বিঘা জমিতে গম চাষের জন্য উন্নত জাতের গমের বীজ সরবরাহ করা হয়েছে। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031