IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> কৃষি >> টপ নিউজ >> চারঘাটে আমন ধানের বাম্পার ফলন

চারঘাটে আমন ধানের বাম্পার ফলন

ধূমকেতু প্রতিবেদক, মিজানুর রহমান, চারঘাট : রাজশাহীর চারঘাটে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। উপযুক্ত আবহাওয়া, সময়মতো বৃষ্টি, সার ও কীটনাশকের সঠিক সরবরাহ এবং কৃষি অধিদপ্তরের নিয়মিত তদারকির ফলে এ বছর উৎপাদন প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। একবুক আশা নিয়ে নতুন ধান ঘরে তুলতে মাঠে নেমেছেন তারা।

উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা গেছে ধানের সোনালি শীষে ভরে উঠেছে হাল চাষ করা জমি। কৃষকরা সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন ধান কাটায়। অনেকের মতে, এমন ফলন দেখা যায়নি গত কয়েক বছরে। চলতি বছরে আমন ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৪৫০ হেক্টর জমি। লক্ষ্যমাত্রার চেয়ে ৫০ হেক্টর জমিতে ধান চাষ কম হলেও আমন ধান উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন হবে ৩১ হাজার ৫শ মেট্রিক টন।
নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের কৃষক রহিম জানান—গত কয়েক বছর বিভিন্ন কারণে আমন চাষের ফলন কম ছিল। কিন্তু এ বছর আবহাওয়া অনুক‚ল ছিল এবং কীট-পতঙ্গ তেমন ছিল না, এ কারণে ফলন ভালো হয়েছে। চারঘাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষক লালন জানান—তিনি চলতি মৌসুমে প্রায় ২ বিঘা জমিতে বিনা-১৭ ধান চাষ করেছেন। ইতিমধ্যে ধান কাটা শুরু করেছেন এবং আশা করছেন বিঘা প্রতি ২০–২২ মণ ধান পাবেন। ধানের দাম আশানুরূপ থাকলে তিনি অর্থনৈতিকভাবে লাভবান হবেন বলে আশা করছেন।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। উচ্চ ফলনশীল জাত ৮৭, ১০৩, ৭৫, ৯০, ৯৪, ৯৫ ও বিনা-১৭ এবং কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলে স্বাভাবিকের তুলনায় ১০–১৫ শতাংশ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কৃষি কর্মকর্তাদের মতে—ফলন ভালো হওয়ায় এলাকায় খাদ্যের নিশ্চয়তা যেমন বেড়েছে, তেমনি বাজারে ধানের সরবরাহও বৃদ্ধি পাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান বলেন,উৎপাদন বৃদ্ধির জন্য জমিতে গিয়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হয়েছে। ক্ষতিকর কারেন্ট পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে আলোক ফাঁদ তৈরি, সার ও বালাইনাশকের সঠিক প্রয়োগ এবং পানি ব্যবস্থাপনা ঠিক থাকায় এবার ধানের ফলন ভালো হয়েছে।

ফলন ভালো হওয়ায় কৃষকরা বাজারে ন্যায্য মূল্য পাওয়ার আশায় রয়েছেন। স্থানীয় বাজারে ইতোমধ্যে আমন ধানের দাম স্থিতিশীল রয়েছে। এতে কৃষকদের মধ্যে উৎসাহ আরও বেড়েছে। অনেকে আগামী মৌসুমে জমি বাড়ানোর পরিকল্পনাও করছেন বলে জানান কৃষি কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031