IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপন
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> ক্ষতির শঙ্কায় রাজশাহীর আম চাষিরা

ক্ষতির শঙ্কায় রাজশাহীর আম চাষিরা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে শনিবার সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ২৩ মিনিটে। কিন্তু ভোরে সূর্যোদয়ের পর পরই ঘন কুয়াশায় আবারও ঢেকে যায় সবুজ প্রকৃতি। কয়েকদিন থেকে অব্যাহতভাবে তাপমাত্রা বাড়ার পর হঠাৎ প্রকৃতির এমন আকস্মিক পরিবর্তন দেখে সবাই হচকচিত। প্রকৃতির এমন বিরূপ আচরণ দীর্ঘস্থায়ী হলে আমের মুকুলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন, আম চাষিরা। একই কথা বলছেন, ফল গবেষক ও বিজ্ঞানীরাও।

রাজশাহী আবহাওয়া অফিস বলছে, এবার অনেকটা আগেভাগেই বিদায় নিয়েছে শীত। ফাল্গুনের আগেই সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির ওপরে উঠে গেছে। বর্তমানে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এছাড়া দিনের সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে পৌঁছেছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অর্থাৎ এবার সময়ের আগেই গরম পড়েছে রাজশাহীতে। শীত বিদায় নিয়েছে অনেক আগেই। আর ঘন কুয়াশা পড়েনি প্রায় এক মাস। এই বিরাট ফারাকের পর শনিবার ভোরে হঠাৎই ঘন কুয়াশা পড়ে আমের রাজধানী খ্যাত উত্তরের শহর রাজশাহীতে।

জানতে চাইলে- রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, শনিবার ভোরে সূর্যোদয় হলেও পরে কুয়াশা পড়ে। যা সকাল পৌনে ১০টা পর্যন্ত স্থায়ী ছিল। এর পরই আবার সূর্যের মুখ দেখা গেছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ। বর্তমানে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করছে। এছাড়া দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। এর মধ্যে গত ২৮ ফেব্রæয়ারি রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এটি এখন পর্যন্ত রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা বলেও উল্লেখ করেন, এই জ্যেষ্ঠ আবহাওয়া কর্মকর্তা। এদিকে ভোরে সূর্যোদয়ের পর আবারও তা ঢেকে যায় ঘন কুয়াশায়। হঠাৎ কুয়াশার ফলে কিছুটা বিড়ম্বনায় পড়েন সাধারণ মানুষ। কারণ কুয়াশা পড়ার পর হিমেল বাতাস এই ফাল্গুনী প্রকৃতিতে আবারও শীতের আমেজ ছড়িয়েছে। যারা এরই মধ্যে শীতের কাপড় আলমারিতে তুলে রেখেছেন, তারা আবারও বের করেছেন। গরম কাপড় গায়ে মুড়িয়ে আজ সকালে বাইরে বের হতে হয়েছে অনেককেই। আর এই ঘন কুয়াশার জন্য চিন্তার রেখা ফুটে উঠেছে আমচাষিদের কপালে। এমনভাবে কুয়াশা পড়লে আমের মুকুলের ক্ষতি হবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। কারণ ঘন কুয়াশা দীর্ঘস্থায়ী হলে আমের মুকুলে ‘পাউডারি মিলডিউ’ নামে এক ধরনের রোগ দেখা দেয়। এতে আমের মুকুল ঝরে পড়ে। যার প্রভাব পড়ে আমের ফলনেও।

মহানগরীর বড়বনগ্রাম এলাকার আমচাষি আহমেদ আলী বলেন, এমন কুয়াশা হঠাৎই পড়েছে আজ। এটি অব্যাহত থাকলে আমের মুকুলের ক্ষতি হবে। মুকুল থেকে এখনই গুটিতে রূপান্তর হওয়ার সময় চলে এসেছে। এ সময়ে ঘন কুয়াশা আমের মুকুলের জন্য হন্তারক। যদিও এরই মধ্যে মুকুলে ছত্রাকনাশক স্প্রে করেছেন বলে জানান এই চাষি।

তবে রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলীম উদ্দিন বলেন, এ বছর মাঘের শুরুতে শীতের তীব্রতা ছিল। ওই সময়ের মধ্যেই অনেক গাছে মুকুল চলে এসেছে। সাধারণত মার্চ মাসের মধ্যেই এই মুকুল আমের গুটিতে পরিণত হয়। এখন কোনো কারণে যদি ঘন কুয়াশা স্থায়ী হয় তাহলে আমের সেই মুকুল ক্ষতিগ্রস্ত হবে। তবে এক-দুই দিনের এমন ঘন কুয়াশায় আমের মুকুলের ক্ষতি হবে না। এছাড়া ইতোমধ্যে চাষিরা আমের মুকুলে স্প্রে করে দিয়েছেন। আবহাওয়া যদি রৌদ্রজ্জ্বল হয় এবং তাপমাত্রা একটু একটু করে বাড়তে থাকে তবে কোনো সমস্যা হবে না বলেও মন্তব্য করেন ফল গবেষণা কেন্দ্রের এই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930