IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*ত
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> গোদাগাড়ীতে বৃদ্ধি পাচ্ছে ড্রাগন চাষ

গোদাগাড়ীতে বৃদ্ধি পাচ্ছে ড্রাগন চাষ

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : বরেন্দ্র অঞ্চল রাজশাহীর গোদাগাড়ীতে অন্যান্য ফসলের পাশাপাশি অধিক লাভজনক ড্রাগন ফলের চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ফল চাষে শিক্ষিত যুবকরা এগিয়ে আসছে। তারা চাকরীর পিছনে না দৌড়ে কৃষিতে মনোনিবেশ করতে শুর করেছে। এই ধরনের ফসল চাষ করে তারা বেকারত্বের গ্নানি থেকে মুক্ত হচ্ছে। এতে করে একদিকে যেমন বেকারত্ব কমছে, তেমনি আগামীতে দেশের টাকা খরচ করে আমদানী করা বন্ধ হবে। সেইসাথে পুষ্টি ও ভিটামিনের চাহিদাও পুরণ হবে অনেকাংশে। বরেন্দ্র অঞ্চল গোদাগাড়ীতে এক যুগের বেশী সময় পূর্বে পানির অভাবে ধান ছাড়া তেমন কোন ফসলের চাষ হত না। বর্ষা মৌসুমে বৃষ্টির উপর নির্ভর করে কৃষকেরা একটি মাত্র ফসল হিসেবে ধান চাষ করতেন।

সময়ের বিবর্তনের সাথে ঘুরতে থাকে গোদাগাড়ী অঞ্চলের কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নের চাকা। বরেন্দ্র অঞ্চল সবুজে ভরে উঠতে থাকে। সময়োপযোগী আধুনিক ও জলবায়ুসহিষ্ণু বিভিন্ন জাতের ফসলের বিস্তৃতিতে ধীরে ধীরে উত্তরের শস্য ভান্ডারে পরিণত হয়েছে এক সময়ের রুক্ষ মাটির অঞ্চল গোদাগাড়ী। এই এলাকার জমি উঁচু হওয়ায় এবং বন্যার পানি মাঠে প্রবেশ না করায় নিরাপদে চাষ করা যাচ্ছে বিভিন্ন জাতের ফল ও ফসল।

এ উপজেলার বিভিন্ন এলাকায় এই ড্রাগন ফলের চাষ বাণিজ্যিকভাবে শুরু হয়েছে। সাফল্য পেয়েছে বাণিজ্যিকভাবেড্রাগন ফল চাষ করে অনেকে। কথা হয় পিরিজপুর এগ্রো ফার্মে গিয়ে শরিফ মাষ্টারের সাথে, তিনি বলেন এই বাগানের মূল মালিক আমেনা সিদ্দিকা খান। আমেনা মালিক হলেও বাগানের মূল দায়িত্বে রয়েছেন তিনি নিজে।

তিনি বলেন, ইলেক্ট্রনিক্স মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউব এর দেখে এই ফল চাষে আগ্রহী হন। এরপর ২০১৯ সালের মার্চ-এপ্রিলের দিকে ৫ বিঘা জমিতে বাগান তৈরীর কাজ শুরু করেন।

তিনি আরো বলেন, জমি ভাল করে চারটি চাষ দিতে হয়। জমিতে প্রতিটি সারি ও বেডের দুরত্ব ৩মিটার বাই ৩মিটার পদ্ধতি অনুসরন করা হয়। চারপাশের মাটি তুলে বেড তৈরী করতে হয়। বেডের মাঝখানে শক্ত সিমেন্টের খুঁটি দিতে হয়। খুটি স্থাপনের পূর্বে বেডে ১০-১২ কেজি জৈব সার মাটির সাথে মিশ্রন করে ১০দিন রাখতে হয়। এরপর ড্রাগনের কাটিং রোপন করতে হয়।

শরিফ মাষ্টার আরো বলেন, ভালো জাতের কাটিং হলে রোপনের এক বছরের মধ্যেই ফুল ও ফল আসে। তবে রোপনের ৩-৪ মাসের মধ্যে ফুল আসলে তা ভেঙ্গে দেয়াই ভাল বলে জানান।

তারা বলেন, বিঘাপতি কাটিং রোপন থেকে শুরু করে ফল উত্তোলন পর্যন্ত সর্বমোট তিন লক্ষ টাকা খরচ হয়। তারা বলেন, এপ্রিল মাস হতে ডিসেম্বর মাস পর্যন্ত সার্বক্ষণিক গাছে ফুল ও ফল আসে। প্রতি কেজি ফল বাজারে ৩৫০-৪০০টাকায় বিক্রি হয়। আর এক বিঘা জমিতে ১ম বছর প্রায় দুই টন ড্রাগন ফল পাওয়া যায়। সে হিসেবে প্রতি বছর এক বিঘা জমিতে ৮ লক্ষ ৬৪ হাজার টাকা আয় কার সম্ভব। ড্রাগন গাছ ও ফলের উল্লেখযোগ্য কোন রোগবালাই নাই। এরজন্য রাসায়নিক সার ও কিটনাশক এই বাগানে ব্যবহার করা হয় না। সম্পূর্ণ অর্গানিকভাবে এই ফলের চাষ করা হচ্ছে। সেইক্ষেত্রে এই ফল একেবারেই স্বাস্থ্যসম্মত বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, রাসায়নিক সার ও কীটনাশক এবং সেচ একেবারেই কম লাগায় খরচ অনেক কম হয়। বর্তমানে তার বাগানে মোট ৪৫০০টি গাছ রয়েছে। ২০২০ ইং সালে ৫ বিঘা জমি থেকে ৯ টন ফল পাওয়া গিয়ে ছিল। চলতি বছর (২য় বছর) এ পর্যন্ত ৭ টন ফল উত্তোলন করা হয়ে গেছে। ডিসেম্বর মাস আসা পর্যন্ত আরো প্রায় ২৫ থেকে ৩০ টন ফল উত্তোলনের সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম বলেন, ড্রাগন একটি উচ্চ মূল্যের সুস্বাদু বিদেশি ফল। এই ফল ঔষধি গুণসম্পন্ন ফল। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা মানুষের শরীরের জন্য ভালো। একবার লাগানো হলে প্রায় ১৫-২০ বছর ফল দেয়। পানি কম লাগে।

কৃষি সম্প্রসারণ অফিসার মতিয়র রহমান বলেন, যেসব বিদেশি ফল এদেশে অভিযোজনের চেষ্টা করা হচ্ছে, তার মধ্যে ক্যাক্টাস পরিবারের এই ড্রাগন উল্লেখযোগ্য। কয়েক বছরের ভালো ফলাফলের ভিত্তিতে বর্তমানে বাণিজ্যিকভাবে ড্রাগনের চাষ হচ্ছে। শুরুতে প্রয়োজনীয় বিনিয়োগ করে লম্বা সময় ধরে লাভবান হওয়ার সুযোগ রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930