IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> বাংলাদেশের ক্রিকেট নিয়ে মন্তব্য করেন নি স্টিভ রোডস

বাংলাদেশের ক্রিকেট নিয়ে মন্তব্য করেন নি স্টিভ রোডস

ধূমকেতু নিউজ ডেস্ক : আবারও বাংলাদেশে ফিরতে পেরে খুশি টাইগারদের সাবেক কোচ স্টিভ রোডস। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়কে বড় অর্জন বলছেন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই পরামর্শক। তবে বাংলাদেশের ক্রিকেট পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স দারুণ ছিল বলে জানান সাকিব-তামিমদের সাবেক গুরু।

সম্প্রতি নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। এই পারফরমেন্সে মুগ্ধ এই ইংলিশ কোচ। তবে বাংলাদেশ দলের বর্তমান অবস্থা নিয়ে মন্তব্য করতে চান না তিনি। বলেছেন, বাংলাদেশের ক্রিকেটে কী হচ্ছে আমি জানি না। নিউজ দেখেই জানতে পারি। কোচিং স্টাফ পরিশ্রম করছে। জানি কিছুটা খারাপ সময় যাচ্ছে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় বড় অর্জন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক স্টিভ রোডস বলেন, বাংলাদেশে আবারও ফিরতে পেরে আমি খুশি। সম্মানিত বোধ করছি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে বন্ধুসুলভ পরিবেশ আমাকে মুগ্ধ করছে। সালাউদ্দিন একজন সফল কোচ। আমি এখানে এসেছি কোচ ও ক্রিকেটারদের সাহায্য করতে। দেশি বিদেশি ক্রিকেটারের সমন্বয়ে এই দল নিয়ে আমি আশাবাদী।

২০১৯ বিশ্বকাপের পর আর স্থায়ী হননি বাংলাদেশের অন্যতম সফল কোচ স্টিভ রোডস। তবে সম্পর্কটা এখনও মধুর পুরনো ছাত্রদের সাথে। স্টিভ রোডস বলেন, মাশরাফী-রিয়াদসহ অন্যদের সাথে দেখা হয়েছে। ওরা খুবই বন্ধুসুলভ। আমার সাথেও ভালো সম্পর্ক। সবার সাথে আমি এখানে বিপিএলের সময়টা উপভোগ করতে চাই।

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে বিদায় নিতে হয় স্টিভ রোডসকে। তবে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ও উইন্ডিজের বিপক্ষে জয়’সহ বেশ কিছু ম্যাচে বুকচিতিয়ে লড়ে বাংলাদেশ। স্টিভের চোখে ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স ছিল দারুণ। এ নিয়ে তিনি বলেন, বিসিবি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এটা আমার জন্য এখন কেবলই অতীত। বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বাদে বাকিটা ভালো ছিল। আমরা অনেক ভালো ক্রিকেট খেলতে পেরেছি নিউজিল্যান্ড-ইংল্যান্ড-এমনকি ভারতের বিপক্ষেও। আমাদের ভালো কিছু জয় ছিল। আমি জানি না, এখানকার মানুষ কীভাবে নিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31