IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> হারল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

হারল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

ধূমকেতু নিউজ ডেস্ক : শুরু হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। শুক্রবার দুপুরে উদ্বোধনী ম্যাচে হাওয়েলের ঝোড়ো ব্যাটিংয়ের পর অধিনায়ক মেহেদী মিরাজের স্পিন ভেল্কির পরও ফরচুন বরিশালের কাছে হেরে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সৈকত আলী ও জিয়াউরের ব্যাটে চড়েই চট্টগ্রামের দেয়া ১২৬ রানের ছোট লক্ষ্যে পৌঁছে যায় সাকিবের দল।

টস জয়ী ফরচুন বরিশালের বোলারদের তোপের মুখে পড়ে শুরুতেই বিপর্যয়ে পড়া মিরাজের চট্টগ্রাম শেষ পর্যন্ত সাকিবদের সামনে দিতে পারে ১২৬ রানের লক্ষ্য। যে লক্ষ্যে ব্যাট করতে নেমে মিরাজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৮ উইকেট হারালেও ৮ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ফরচুন বরিশাল।

এদিন বিপিএলের প্রথম ম্যাচে বরিশালের বোলারদের দাপটের পর হাওয়েল ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান তুলতে পারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলটির পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন বেনি অ্যালেক্সান্ডার ক্যামেরন হাওয়েল। ৩৩ বছর বয়সী ইংলিশ অলরাউণ্ডারের মাত্র ২০ বলের এই ঝোড়ো ইনিংসে ছিল সমান ৩টি করে চার ও ছক্কার মার।

দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আসে আরেক ইংলিশ ব্যাটার উইলিয়াম জর্জ জ্যাকসের ব্যাট থেকে। এছাড়া নাইম ইসলাম এক ছক্কায় ১৫ এবং শামীম হোসাইন একটি চারের সাহায্যে ১৪ রান করেন।

ফরচুন বরিশালের পক্ষে ক্যারিবীয় পেসার আলজারি জোসেফ ৩২ রান দিয়ে ৩টি এবং স্পিনার নাঈম হাসান ২৫ রানের বিনিময়ে ২টি উইকেট লাভ করেন। এছাড়াও অধিনায়ক সাকিব আল হাসান, জ্যাক লিন্টট ও ডোয়াইন ব্রাভো একটি করে উইকেট লাভ করেন।

জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই নাজমুল হোসাইন শান্তকে বোল্ড করে এবারের বিপিএলে নিজের প্রথম উইকেট শিকার করেন মেহেদী মিরাজ। যাতে মাত্র ৩ রানেই উইকেট হারায় বরিশাল। এরপর ১৬ বলে ১৩ রান করা সাকিবকে এবং ইনিংসের ১৫তম ওভারে করা নিজের শেষ ওভারে টানা দুই বলে ৩৫ বলে ৩৯ রান করা সৈকত আলী ও ১৩ বলে ১৬ রান করা ইরফান শুক্কুরকে আউট করে হ্যাটট্রিকের আশা জাগানো মিরাজ শেষ পর্যন্ত মাত্র ১৬ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করে ম্যাচ জমিয়ে দেন।

কিন্তু অন্য বোলাররা সেভাবে নিজেদেরকে মেলে ধরতে না পারায়, বিশেষ করে শরিফুল ইসলাম, মুকিদুল-হাওয়েলরা উইকেট তুলে নিতে ব্যর্থ হলে ৮ বল বাকি থাকতেই হেরে যায় মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যদিও ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হন তিনি।

এদিকে, ফরচুন বরিশালের হয়ে সর্বোচ্চ ৩৯ রান আসে ওপেনার সৈকত আলীর ব্যাট থেকে। তাঁর ৩৫ বলের এই ইনিংসে ছিল দুটি ছক্কার সঙ্গে একটি চারের মার। এছাড়া, সাকিব ১৩, তাওহীদ হৃদয় ১৬, ইরফান শুক্কুর ১৬ করে আউট হন। ডোয়াইন ব্রাভো ১০ বলে ১২ এবং জিয়াউর রহমান ১২ বলে ১৯ করে অপরাজিত থাকেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31