ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে কয়েকদিন বিরতীর পর দ্বিতীয় বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারী) রাজশাহী কালেক্টরেট মাঠে দ্বিতীয় বিভাগ ক্রিকেট টুর্ণামেন্টে ছোটবনগ্রাম ৫ রানে আল রশিদ ক্রিকেট একাডেমীকে হারায়।
টসে হেরে ছোটবনগ্রাম ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৪৪ রান। দলের পক্ষে আসিক ৮৬ ও নাইম ২৫ রান করেন। বিপক্ষে রাইসুল ১৮ রানে ৩টি উইকেট নেন।
জবাবে আল রশিদ ব্যাট করতে নেমে নির্ধারিত ওভাওে ৮ উইকেট হারিয়ে তোলে ১৩৯ রান।
দলের পক্ষে রাইসুল ৬১ ও শান্ত ২৯ রান করেন। বিপক্ষে শাওন ১৭ ও মোমিন ১৮ রানে ২টি করে উইকেট নেন।


