ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী কালেক্টরেট মাঠে দ্বিতীয় বিভাগ ক্রিকেট টুর্ণামেন্টের ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারী) উইলো ক্রিকেট ক্লাব ১৯ রানে আলিঙ্গন ক্রীড়া চক্রকে হারায়।
উইলো ক্রিকেট ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে তোলে ১৪৪ রান।
দলের পক্ষে আহাদ ৪৩ ও কৌশিক ৩৭ রান করেন। বিপক্ষে ইব্রাহিম ১৯ ও রাশেল ২৭ রানে ২টি করে উইকেট নেন।
১৪৫ রানের টার্গেট নিয়ে আলিঙ্গন ক্রীড়া চক্র ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান তোলে। দলের পক্ষে নয়ন ৩৯ ও রাশেল ১৭ রান করেন।
বিপক্ষে অন্তর ১৯ রানে ৩টি ও আকাশ ১৫ রানে ২টি উইকেট নেন।
দিনের অন্য খেলায় ন্যাশন্যাল স্পোর্টিং ক্লাব ৩ রানে হারায় উত্তরা ক্রীড়া চক্রকে।
টসে হেরে ন্যাশন্যাল স্পোর্টিং ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৪২ রান। দলের পক্ষে সেন্টু ৫৪ ও রাহাত ৩২ রান করেন।
বিপক্ষে ফরহাদ ১১ রানে ২টি উইকেট নেন। ১৪৩ রানের টােের্গট নিয়ে উত্তরা ক্রীড়া চক্র ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৩৯ রান।
দলের পক্ষে সিজান ৩৬ ও আল আমিন ৩১ রান করেন। বিপক্ষে আমিনুল ১৮ রানে ৩টি ও তুহিন ১২ রানে ২টি উইকেট নেন।


