ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী কালেক্টরেট মাঠে দ্বিতীয় বিভাগ ক্রিকেট টুর্ণামেন্টের ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারী) শেকেরচক ২৩ রানে হারায় র্যাকোকে।
টস জয়ী শেকেরচক ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে। দলের পক্ষে মোকাদ্দেশ ২৭ ও জনী ২৪ রান করেন। বিপক্ষে নিওন ১২ ও মাহী ১৩ রানে ২টি করে উইকেট নেন।
জবাবে র্যাকো ব্যাট করতে নেমে ১৫.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সিফাত ১৯ ও মেহেদী ১২ রান করেন।
বিপক্ষে মেহেদী ১৬ রানে ৪টি ও আব্দুল্লাহ ১৫ রানে ২টি উইকেট নেন। মেহেদী ১৬ রানে ৪টি ও আব্দুল্লাহ ১৫ রানে ২টি উইকেট নেন।
দিনের অন্য খেলায় কাটাখালি ১১৫ রানের বিশাল ব্যবধানে আল রশিদকে হারায়। টস জয়ী কাটাখালি ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে।
দলের পক্ষে রোহান ৫৭ ও গালিব ৪১ রান করেন। বিপক্ষে জয় (২) ৩৩ ও জয় (১) ২৬ রানে ২টি করে উইকেট নেন।
জবাবে আল রশিদ ব্যাট করতে নেমে ১৬.১ ওভারে ৬৬ রানে গুড়িয়ে যায়। দলের পক্ষে রাইসুল ১১ ও তাহিদ ৮ রান করেন। বিপক্ষে রিদয় ৬ রানে ৩টি ও সাব্বির ৩০ রানে ২টি উইকেট নেন।


