IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> খুলনাকে হারালো বরিশাল

খুলনাকে হারালো বরিশাল

ধূমকেতু নিউজ ডেস্ক : খুলনা টাইগার্সকে ১৭ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার দিনের প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে সাকিবের ফরচুন বরিশালের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ১৪১।

১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কয়টি উইকেট হারিয়ে ১৯ ওভারে ১২৪ রান সংগ্রহ করে খুলনা। আর এক ওভার হাতে রেখে ১৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ফরচুন বরিশাল।

ফরচুন বরিশালের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল। খুলনার হয়ে দুটি করে উইকেট শিকার করেন ফরহাদ রেজা ও থিসারা পেরেরা।

খুলনা টাইগার্সের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সাগরিকায় রীতিমতো ঝড় তোলেন ক্রিস গেইল। পাওয়ার প্লের ফায়দা তুলতে পিছিয়ে ছিলেন না ফরচুন বরিশালের আরেক ওপেনার জ্যাক লিন্টট।

তবে তাকে বেশিক্ষণ ক্রিজে থাকতে দেননি শরিফুল্লাহ। এই অফ স্পিনার দলে সুযোগ পেয়েই উইকেট তুলে নেন। দুই বাউন্ডারিতে ৬ বলে ১১ রান করে ফিরে যান লিন্টট। দ্বিতীয় উইকেটে আসা জিয়াউর রহমান সঙ্গ দিতে পারেননি গেইলকে। ফিরে গেছেন ১৩ বলে ১২ রানের ইনিংস খেলে।

ক্রিজের অন্যপ্রান্তে দাঁড়িয়ে আপন মনে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন গেইল। ৬ চার ও ২ ছক্কার মারে ৩৪ বলে ৪৫ রান করা ক্যারিবীয় দানবকে ফেরান লঙ্কান স্পিনার সেকুগে প্রসন্ন। দলীয় ৮৭ রানে চতুর্থ উইকেট হারায় বরিশাল। নুরুল হাসান ১১ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন। এরপর উইকেট পড়ার স্রোতে বাধা হয়ে দাঁড়ান নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। দুজনের ৩৫ রানের জুটি ভাঙেন ফরহাদ রেজা। হৃদয় ২ চারে ২০ বলে ২৩ রানের ইনিংস খেলেন।

মারমুখো ভঙ্গিতে ২ চারে ৬ বলে ৯ রানের ইনিংস খেলে ফ্লেচারের হাতে ক্যাচবন্দি হন সাকিব। একই ওভারে সাজঘরে ফেরেন শান্ত। তার ব্যাট থেকে ১৫ বলে ১৯ রান আসে। তার বিদায়ের পরে রান খরায় ভোগে বরিশাল। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪১ রানে থামে বরিশালের ইনিংস।

খুলনা টাইগার্সের পক্ষে ১৮ রানের বিনিমেয়ে ২ উইকেট শিকার করেন থিসারা পেরেরা। সমান খরচায় ২ উইকেট তুলে নেন ফরহাদ রেজা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31