IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> চট্টগ্রামকে ৫২ রানে হারিয়ে শীর্ষস্থানে কুমিল্লা

চট্টগ্রামকে ৫২ রানে হারিয়ে শীর্ষস্থানে কুমিল্লা

ধূমকেতু নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু বাঙ্গালদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম পর্বের আজকের দিনের প্রথম খেলায় ঘরের মাঠের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫২ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের সবার ওপরে উঠে গেলো শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম খেলতে নেমেছিলো পয়েন্ট টেবিলের সবার ওপরে থেকে। ঠিক তার পরের অবস্থানেই ছিলো কুমিল্লা ভিক্টোরিয়ন্স।

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো চট্টগ্রামের নতুন অধিনায়ক নাঈম ইসলাম। তবে তার সিদ্ধান্তকে বেশ ভালোভাবেই ভুল প্রমাণ করে ছেড়েছেন কুমিল্লার ব্যাটাররা। বিশ্রাম কাটিয়ে দলে ফেরা লিটন দাস প্রথম ম্যাচ খেলতে নেমেই চড়াও হন চট্টগ্রামের বোলারদের ওপর। ৩৪ বলে ৪৭ রান করেন জাতীয় দলের এই ব্যাটসম্যান। চট্টগ্রামের বোলারদের ওপর বেশি তান্ডব চালিয়েছেন অবশ্য কুমিল্লার দুই বিদেশী ব্যাটার ফাফ ডু প্লেসিস আর ক্যামেরন ডেলপোর্ট। ডু প্লেসিস ৫৫ বলে ৮৩ রান আর ডেলপোর্ট করেন ২৩ বলে ৫১ রান। ব্যাটসম্যানদের ব্যাটিং ঝড়ে নির্ধারিত ২০ ওভারে কুমিল্লার সংগ্রহ দাঁড়ায় ১৮৩।

জবাবে ১৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ধুঁকতে শুরু করে চট্টগ্রামের ব্যাটসম্যানরা। টুর্নামেন্ট জুড়েই ব্যর্থ ওপেনার কেনার লুইস আজও ফিরে গেছেন মাত্র ৪ রান করেই। তিন নাম্বারে নামা আফিফ হোসেনও আজ তেমন কিছুই করতে পারেননি দলের জন্য। দলের ৯ রানের মাথাতেই ফেরেন তিনি। বিগত দুই ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও আজ আবার ব্যর্থ সাব্বির রহমান। ৭ বলে ৫ রান করে নাহিদুলের বলে ফেরেন সাব্বির। এরপর ক্রিজে আসেন এক ম্যাচ আগে অধিনায়কত্ব হারিয়ে দল ছেড়ে যাওয়ার গুঞ্জন তুলে বিপিএল পাড়ায় সাড়া ফেলে দেয়া মেহেদি হাসান মিরাজ। তবে আজ তিনিও স্পঙ্গী হতে পারলেন না উইল জ্যাকসের। মিরাজও ফিরে যান নাহিদুলের বলেই ৯ বলে ১০ রান করে। মিরাজের পর ব্যাটিংয়ে আসেন চট্টগ্রামের বর্তমান অধিনায়ক নাঈম ইসলাম। ৫ বলে ৮ রান করেই প্যাভিলিয়নে ফেরেন নাঈম। চট্টগ্রামের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৬৬ রান।

এতোজনের যাওয়া আসার ভিড়ে এক প্রান্ত আগলে টিকে ছিলেন শুধু চট্টগ্রামের আরেক ওপেনার উইল জ্যাকস। কুমিল্লার বোলারদের শাস্ন করে ৪২ বলে ৬৯ রান করেন এই ব্যাটসম্যান। তানভীর ইসলামের বলে বোল্ড হয়ে যখন তিনি প্যাভিলিয়নে ফেরেন দলের রান তখন ৮ উইকেটে ১২৩। উইল জ্যাকসের ফেরার পর আর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। শেষমেশ চট্টগ্রাম অলআউট হয়ে যায় ১৭.৩ ওভারে ১৩১ রানে।

কুমিল্লার হয়ে নাহিদুল ইসলাম ৩ ওভারে ১৭ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। এছাড়া মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম আর শহীদুল ইসলাম নেন ২ টি করে উইকেট।

৫৫ বলে অপরাজিত ৮৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচসেরার পুরষ্কার জিতে নেন ফাফ ডু প্লেসিস। আর এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৩ ম্যাচেই জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31