IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> দায়িত্ব ছাড়লেন সিলভারউড

দায়িত্ব ছাড়লেন সিলভারউড

ধূমকেতু নিউজ ডেস্ক : অ্যাশেজ বিপর্যয়ের দায় মাথায় নিয়ে পদত্যাগ করলেন ইংল্যান্ডের প্রধান কোচ ক্রিস সিলভারউড। অ্যাশেজ ব্যর্থতার দায়ে আগের দিন পদত্যাগ করেছিলেন ২০১৯ সালে সিলভারউডকে দায়িত্ব দেয়া ইংলিশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট ডিরেক্টর অ্যাশলি জাইলস।

সিলভারউড শেষমেশ করলেন পদত্যাগ। অ্যাশেজে ৪-০তে বিদ্ধস্ত হয়ে আসার পর থেকেই গুঞ্জন ছিলো সে পদত্যাগ করতে পারেন। অ্যাশেজ লজ্জার দুই সপ্তাহ পর এবার সেটিই সত্য হলো।

পদত্যাগের পর সিলভারউড বলেন, ‘ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে কাজ করাটা ছিলো দারুণ সম্মানের। আমাদের খেলোয়াড় ও স্টাফদের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত। বেশ কিছু ভালো লাগার স্মৃতি নিয়ে যাচ্ছি, এখন পরিবারের সঙ্গে সময় কাটানো ও পরবর্তী অধ্যায় শুরুর জন্য মুখিয়ে আছি।’

তবে বিদায়ের পর সিলভারউডের প্রশংসা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসন বলেন, দায়িত্বে থাকার সময় সে (সিলভারউড) তার সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে দলকে সফল করতে চেষ্টা করেছেন। তিনি দারুণ ন্যায়পরায়ণ মানুষ, যার সঙ্গে খেলোয়াড় ও স্টাফরাও কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেছে।

এদিকে সিলভারউডের পদত্যাগের পর ইংলিশ ক্রিকেটের অন্তর্বর্তীকালীন দায়িত্ব উঠতে চলেছে সাবেক ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের কাঁধে। সামনে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের দায়িত্ব পালনের পাশাপাশি স্ট্রাউসকে আরও একটি দায়িত্বও দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। দলের জন্য নতুন কোচ খোঁজার কাজটাও করতে হবে সাবেক এই অধিনায়ককেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31