IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> বিপাকে কুমিল্লা

বিপাকে কুমিল্লা

ধূমকেতু নিউজ ডেস্ক : সুনীল নারিনের ঝড়ো ইনিংসে ভর করে ৫.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৯ রান তুলে ফেলেছিল কুমিল্লা। কিন্তু নারিন আউট হওয়ার পর ছন্দপতন ঘটে তাদের। দ্রুত হারায় ৪টি উইকেট। বাজেভাবে আউট হন স্বীকৃত ব্যাটসম্যানরা।

৫.২ ওভারে ৬৯ থেকে ১০.৩ ওভারে ৯৫ রানে যেতেই তারা হারায় ৪টি উইকেট। সেখান থেকে মঈন আলী ও আবু হায়দার রনি চেষ্টা করছেন দলীয় সংগ্রহকে বড় করতে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কুমিল্লার রান ১৩.২ ওভারে ৬ উইকেটে ১০৭।

নারিন ফেরার পর কুমিল্লাকে চেপে ধরেছে বরিশাল

নারিনের ঝড় পাওয়ার প্লেতে ৬৩ রান তোলে কুমিল্লা। পাওয়ার প্লের শেষ ওভারে নারিন ফেরার পর থেমে যায় কুমিল্লার রানের চাকা। মুজিব-ব্রাভোরা চেপে ধরে ইমরুল কায়েসের দলকে। চার ওভারে তারা মাত্র ২১ রান নেয়। রানআউট হয়ে মাহমুদুল হাসান জয় ফেরেন মাত্র ৮ রানে। ফাফ ডু প্লেসিকে ৪ রানের বেশি করতে দেননি মুজিব। ব্রাভোর বাউন্সে ১২ রানে পরাস্ত হন ইমরুল। ১০ ওভার শেষে কুমিল্লার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৯৪ রান।

নারিন ঝড়ের পর কুমিল্লার ছন্দপতন

সুনীল নারিন ঝড় তুলে আউট হন দলীয় ৬৯ রানে। তার মধ্যে তার রান ছিল ২৩ বলে ৫৭। এরপর অবশ্য ছন্দপতন ঘটেছে কুমিল্লার। ৬৯ থেকে ৯৫ রানে যেতে তারা হারিয়েছে আরও চারটি উইকেট। আউট হয়েছেন মাহমুদুল হাসান জয় (৮), ফাফ ডু প্লেসিস (৪), ইমরুল কায়েস (১২) ও আরিফুল হক (০)।

নারিন ঝড়ে দুর্দান্ত কুমিল্লা

আজও খুনে মেজাজে সুনীল নারিন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে পাওয়ার প্লেতে ভাসিয়েছেন রান উৎসবে। মুজিব উর রহমানকে লং অনে ৬ মেরে শুরু, প্রথম ওভারেই নেন ১৮ রান! শফিকুলের দ্বিতীয় ওভারে আবার ২ ছয় ১ চারে ১৮ রান! দুই ওভারে আসে ৩৬ রান। তৃতীয় ওভারে সাকিব মাত্র ৪ রান দিয়ে ফেরান লিটন দাসকে। ডোয়াইন ব্রাভোর চতুর্থ ওভারে মাত্র ৬ রান আসলেও সাকিবের পঞ্চম ওভারে নারিন নেন ১৬ রান!

পাওয়ার প্লের শেষ ওভারের প্রথম বলে মেহেদি হাসান রানাকে ৬ হাঁকিয়ে ২১ বলে দেখা পান ফিফটির। পরের বলেই সোজাসুজি উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন শান্তর হাতে। ক্যাচ নিয়েই খুশিতে নেচে ওঠেন তিনি। পাওয়ার প্লেতে কুমিল্লার সংগ্রহ ২ উকেট হারিয়ে ৭৩ রান।

ফাইনালের মহারণে টস হেরে ফিল্ডিংয়ে সাকিবের বরিশাল

ট্রফি থেকে এক ম্যাচ দূরত্বে দুই দলই। যারা সেরাটা দিয়ে লড়তে পারবে তারাই হাসবে শেষ হাসি। বিপিএলের চলতি আসরের সেরা দুই দল ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। টস হেরে ফিল্ডিং করবে সাকিব আল হাসানের বরিশাল। খেলাটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।

অপরিবর্তিত দল নিয়ে নেমেছে কুমিল্লা। অন্যদিকে বরিশালের একাদশে এসেছে ১ পরিবর্তন। জিয়াউর রহমানের পরিবর্তে একাদশে এসেছেন সৈকত আলী।

টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত সাকিবের বরিশাল। শুরুতে হারের মুখ দেখলেও দলটি ঘুরে দাঁড়ায় সময়মতো। টানা জয়ে শীর্ষে থেকে শেষ করে রাউন্ড রবিন লিগ। প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লাকে শ্বাসরুদ্ধকর ম্যাচে হারিয়ে নিশ্চিত করে ফাইনাল।

ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, নাজমুল হোসেন শান্ত, ক্রিস গেইল, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), জিয়াউর রহমান, ডোয়াইন ব্রাভো, মুজিব উর রহমান, মেহেদী হাসান রানা ও শফিকুল ইসলাম।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), আরিফুল হক, তানভির ইসলাম, আবু হায়দার রনি, মোস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুনীল নারিন, মঈন আলী ও ফাফ ডু প্লেসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31