IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> প্রথম টি-টোয়েন্টিতে থাকা হচ্ছে না রহিমের

প্রথম টি-টোয়েন্টিতে থাকা হচ্ছে না রহিমের

ধূমকেতু নিউজ ডেস্ক : ক্রিকেটের টি-টোয়েন্টি শর্টার ফরম্যাটে আফগানিস্তানের সাথে ৭ বারের দেখায় টাইগারদের জয় মাত্র দুইটিতে। একটি ম্যাচ পরিত্যক্ত। তার মানে আফগানরা জিতেছে চার ম্যাচে। ঠিক এই সমীকরণের সামনে দাঁড়িয়েই প্রশ্ন- তামিমের দল ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদের দল আফগানদের ঘায়েল করতে পারবে তো? প্রশ্নটা মাথায় রেখেই আগামী বৃহস্পতিবার বিকেল তিনটায় মিরপুরে আফগানদের বিপক্ষে মাঠে নামছে টিম টাইগার্স।

তবে আফগানিস্তানের বিরুদ্ধে চোটের কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না বাংলাদেশের মুশফিকুর রহিমের। বিসিবি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বুধবার নেটে ব্যাটিং করার সময় ডানহাতে চোট পেয়েছেন মুশফিক। এরপর এক্সেরেতে খারাপ কিছু ধরা পড়েনি। তবে চোটের জায়গাটার রঙ বদলে গেছে। তাকে পর্যবেক্ষণে রেখেছে বিসিবির মেডিকেল টিম। ৫ মার্চ দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি মুশফিক খেলতে পারবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল শুক্রবার।

আহলে এ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ? ওপেনিংয়ে অভিষেক হতে পারে মুনিম শাহরিয়ারের। সঙ্গী হিসেবে থাকতে পারেন পাকিস্তান সিরিজে বাদ পড়া লিটন দাস। এছাড়া সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী ও আফিফ হোসেন ও মেহেদি হাসানরা আছেন। মুশফিকুর রহিম আঙুলে চোট পাওয়ায় তাকে নিয়ে আছে শঙ্কা। শেষ মুহূর্তে দলে নেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। তবে তার একাদশে আসার সম্ভাবনা কম। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমানের সঙ্গে শরিফুল ইসলাম/তাসকিন আহমেদকে দেখা যেতে পারে। আর বিশেষজ্ঞ স্পিনার নাসুম আহমেদতো আছেনই।

একনজরে আফগানিস্তানের বিপক্ষে সম্ভাব্য বাংলাদেশ একাদশ-

মুনিম শাহরিয়ার, লিটন দাস, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31